1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় সর্বজনীন পেনশন স্কিমে উৎসাহ বাড়াতে দিনব্যাপী মেলা - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় সর্বজনীন পেনশন স্কিমে উৎসাহ বাড়াতে দিনব্যাপী মেলা

  • আপডেট সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২১৬ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় সর্বজনীন পেনশন স্কিমে উৎসাহ বাড়াতে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। জনগণকে আগ্রহী করে তুলতে অনুষ্ঠিত মেলায় দিনভর প্রগতি, প্রবাস, সমতা ও সুরক্ষাসহ নানা পরামর্শ সেবা দেওয়া হয়।

বুধবার সকালে বগুড়া শহরের শহিদ খোকন পার্কে পেনশন মেলার আয়োজন করে জেলা প্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের (অর্থ বিভাগ) জাতীয় পেনশন কর্তৃপক্ষ। এতে সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রশাসক, পদোন্নতিপ্রাপ্ত যুগ্ম সচিব হোসনা আফরোজা।

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ, নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন- প্রতিপাদ্যে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও অর্থ) এ,ওয়াই,এম জিয়াউদ্দীন আল-মামুন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম, সিভিল সার্জন ডা. একেএম মোফাখখারুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. আলমগীর।

বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা জানান, জনগণকে পেনশন স্কিমে অংশগ্রহণের জন্য উৎসাহিত করা এবং বিস্তারিত তথ্য জানাতে এই মেলার আয়োজন করা হয়। জেলার ১২টি উপজেলা প্রশাসন, বিভিন্ন ব্যাংকসহ বগুড়ার যুব উন্নয়ন অধিদপ্তরের ৩৩টি বুথে (স্টল) দিনব্যাপী সেবা দেয়। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয় মেলা।

 

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews