নিজস্ব প্রতিবেদক
“সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্যে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বগুড়ায় আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) পিএম ইমরুল কায়েস।
বগুড়া জেলা সমবায় কর্মকর্তা ইঞ্জিনিয়ার সাজরাতুল আলম তৌহিদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান, সমবায়ী দের পক্ষে বক্তব্য রাখেন সমবায় ব্যাংক লিমিটেড বগুড়ার চেয়ারম্যান বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি সিদ্দিকুর রহমান, গাবতলী আকন্দপাড়া সমবায় সমিতির সভাপতি গোবিন্দ চন্দ্র দাস প্রমুখ।
শেষে শ্রেষ্ঠ সমবায়ী ও অতিথিদের মাঝে ক্রেস্ট তুলে দেয়া দেওয়া হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক পপি রানী।
এর আগে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শহরের প্রধান প্রধান সড়কে র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় জেলা সমবায়ী ও কমর্কর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply