1. admin@bogurapost.com : admin :
বগুড়ার ডিবির জালে ১০ কেজি গাঁজা ও কারসহ ৫ ব্যবসায়ী গ্রেপ্তার - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়ার ডিবির জালে ১০ কেজি গাঁজা ও কারসহ ৫ ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ২৭১ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় ডিবির পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০ কেজি গাঁজা ও ১ টি প্রাইভেটকারসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
বগুড়া শহরের তিনমাথা ট্রাফিক পুলিশ বক্স এর সামনে পাকা রাস্তার উপর থেকে রোববার রাতে আটক করা হয়েছে। বগুড়া গোয়েন্দা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলো,ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া মসজিদ পাড়ার মৃত মোস্তফা মিয়ার ছেলে মোঃ বিল্লাল হোসেন (৪১), একই পাড়ার মোঃ সিদ্দিক মিয়ার ছেলে মোঃ আফজাল হোসেন (২০), বগুড়া জেলার আদমদিঘী উপজেলার বশিফোড়া এলাককর মোঃ আশকর আলী মৃধার ছেলে মোঃ রফিকুল ইসলাম বুলবুল (৪৮), একই এলাকার মোঃ আক্কাস আলীর ছেলে মোঃ রবিউল ইসলাম (৩৮), এবং মৃত নুরুল ইসলামের ছেলে মোঃ সোহেল রানা (৩২)।

ডিবি ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতরা প্রাইভেট কার যোগে গাঁজাগুলো চালানের উদ্দেশ্য যাচ্ছিল। পথিমধ্যে শহরের তিনমাথায় অভিযান চালিয়ে তাদের হেফাজত থেকে সর্বমোট ১০ কেজি মাদকদ্রব্য গাঁজা ও মাদকদ্রব্য গাঁজা পরিবহন কাজে ব্যবহৃত ১ টি প্রাইভেটকার উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে বগুড়াসহ বিভিন্ন এলাকায় গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের সোমবার আদালতে প্রেরণ করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews