1. admin@bogurapost.com : admin :
বগুড়ার নওদাপাড়ায় মহাসড়কে ফুটওভার ব্রিজের দাবিতে শিক্ষার্থীদের অবরোধ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ার নওদাপাড়ায় মহাসড়কে ফুটওভার ব্রিজের দাবিতে শিক্ষার্থীদের অবরোধ

  • আপডেট সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৯৩ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়া-রংপুর মহাসড়কের নওদাপাড়া নবীগঞ্জ দাখিল মাদ্রাসার সামনে মহাসড়কে ফুটওভার ব্রিজের দাবিতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। রবিবার সকাল ১১টার দিকে নওদাপাড়া নবীগঞ্জ দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা স্থানীয় ব্যবসায়ী, অভিভাবক ও এলাকাবাসীদের নিয়ে ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে স্থানীয় প্রষাশনের সদস্যের আশ্বাসে শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নেন।
শিক্ষার্থীরা জানান, মহাসড়ক ৬ লেনে উন্নিত করার কারনে সড়কের মধ্যে উচঁু ডিভাইডেড দেওয়ার কারনে প্রায় ১কিলোমিটার রাস্তা ঘুরে আমাদের মাদ্রায় আসতে হয়। এছাড়াও ডিভাইডেড এর উপর দিয়ে মহাসড়ক পারাপার হতেগিয়ে এখানে বেশ কয়েক বার সড়ক দূর্ঘটনা ঘটেছে। কয়েক মাস আগে এখানে সড়ক দূঘটনায় ছাত্রসহ বেশ কয়েকজন নিহত হয়েছে। যেদিন আমাদের মাদ্রাসার ছাত্র নিহত হয় ওইদিনও আমরা ফুটওভার ব্রিজের দাবিতে মহাসড়ক অবরোধ করেছিলাম। ওইসময় আমাদের ব্রিজের কাজ শুরু করা হবে বলে আশ্বাস দিয়েছিল উপজেলা প্রশাসন। কিন্তু ফুটওভার ব্রিজের কাজ শুরু না হওয়ায় আজকে আমাদের আবারও সড়কে বসতে হয়েছে। আমাদের সকলের দাবী এখানে মহাসড়ক পারাপারের জন্য ফুট ওভার ব্রীজ দিতে হবে।
 নওদাপাড়া নবীগঞ্জ দাখিল মাদ্রাসার সুপার হযরত আলী জানান, এখান একটি মাদ্রাসা, সরকারী সাস্থসেবা কেন্দ্র, একটি বিনোদন পার্ক, কয়েকশত ব্যাবসা প্রতিষ্ঠানের লোকজনসহ প্রতিদিন হাজার—হাজার জনগণ ও ছাত্র/ছাত্রী মহাসড়ক পারাপর হয়। এখানে একটি ফুট ওভার ব্রীজ বিশেষ প্রয়োজন। মাননীয় সরকার ও স্থানীয় উদ্ধোর্তন কতৃপক্ষের কাছে সকলের পক্ষ  থেকে ফুড ওভার ব্রীজ নির্মানের জোর দাবি জানাচ্ছি। ঘন্টাব্যাপি মানব বন্ধন ও সড়ক অবরোধে এলাকার মুরব্বি, ব্যাবসায়ী, ছাত্র/ছাত্রী, অভিভাবক ও শিক্ষকগণ বক্তব্য রাখেন। পরে প্রশাষনের পক্ষ থেকে ফুট ওভার ব্রীজ নির্মানের অস্বাসদিলে, নওদাপাড়া নবীগঞ্জ দাখিল মাদ্রাসার সুপার ছাত্র/ছাত্রীসহ সকলকে মহাসড়ক ছেড়ে দিতে বলে এবং অবরোধ তুলে নেয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews