1. admin@bogurapost.com : admin :
বগুড়ার শিবগঞ্জে মরা গরুসহ কসাই ও তার সহযোগী আটক: ১৫ দিনের জেল - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ার শিবগঞ্জে মরা গরুসহ কসাই ও তার সহযোগী আটক: ১৫ দিনের জেল

  • আপডেট সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৮১ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার শিবগঞ্জে মরা গরু বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় এক কসাই ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ।
রবিবার (১ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে পৌর শহরের অর্জুনপুর ব্রীজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, শিবগঞ্জ পৌর এলাকার রাঙ্গামাটি প্রামের ওছির ফকিরের ছেলে রাজা ফকির (৫৭) ও একই এলাকার মৃত মজি ফকিরের ছেলে শহিদুল ফকির (৪০)।
বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আব্দুল হান্নান বলেন, মরা গরু জবাই করে সাধারণ মানুষের নিকট বিক্রি  করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিলো, এমন সময় পুলিশের বিশেষ টহলে তারা আটকা পড়ে যায়। তাদের নিকট থেকে ৩টি চাকু উদ্ধার করা হয়। আটককৃতদেরকে ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের জেল দেয়া হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews