নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় ঘুম থেকে ডেকে তুলে নিয়ে নিজ বাড়ির সামনে মো: রাসেল (২৮) নামের এক যুবককে বুকে, ছুরিকাঘাতে হত্যা করেছে দুবৃত্তরা। সদর উপজেলার চক সরতাজ সুলতানপুর পাড়ায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) মধ্যরাতে এ ঘটনা ঘটেছে। নিহত রাসেল ওই এলাকার মো; আবু বক্করের ছেলে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান বাসির সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চক সরতাজ সুলতানপুর পাড়ায় নিজ বাড়িতে রাসেল ঘুমিয়ে পড়েছেন। সেই ঘুম থেকে ডেকে তুলে বাড়ির সামনে রাসেলকে বুকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।তাৎক্ষণিকভাবে আহত রাসেলের পরিবারের লোকজনের চিকিৎসার জন্য, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাসেলের মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সদর থানার ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পুর্ব শক্রুতার জের ধরে রাসেলকে হত্যাকাণ্ড হতে পারে। আমরা হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে ও জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
Leave a Reply