1. admin@bogurapost.com : admin :
বগুড়া আদমদিঘীতে প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় ছাত্রীকে অপহরণ, যুবক গ্রেপ্তার - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়া আদমদিঘীতে প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় ছাত্রীকে অপহরণ, যুবক গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১৯৪ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার আদমদীঘিতে প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক ছাত্রীকে অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার শফিউল ইসলাম মাসুদ  (২১) উপজেলার বশিকোড়া আকন্দপাড়া মোজাফ্ফর আলীর ছেলে।বৃহস্পতিবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি  মোস্তাফিজুর রহমান জানান, কিছুদিন ধরে মাদ্রাসা থেকে বাড়িতে যাতায়াতের পথে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিত শফিউল ইসলাম মাসুদ। প্রেমে রাজি না হলে অপহরণ করে নিয়ে যাওয়ার বিভিন্ন রকম হুমকি ধামকি দিতেন তিনি। গত সোমবার (৭ অক্টোবর) দুপুরে মাদ্রাসা থেকে বাড়ী আসার সময় মাদ্রাসার দক্ষিন পার্শ্বে পাকা রাস্তা থেকে ওই ছাত্রীকে জোরপূর্বক একটি অজ্ঞাতনামা সিএনজি গাড়িতে অপহরণ করে রাণীনগর আবাদপুকুরের দিকে নিয়ে যান শফিউল ইসলাম মাসুদ। পরে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোজাখুজি করে সন্ধান না পেয়ে পুলিশের সহয়তা নেন। এরপর ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তে গতকাল বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews