1. admin@bogurapost.com : admin :
বগুড়া আদালত চত্বর থেকে পালালেন জোড়া হত্যাসহ ডাকাতি মামলার আসামি - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়া আদালত চত্বর থেকে পালালেন জোড়া হত্যাসহ ডাকাতি মামলার আসামি

  • আপডেট সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১৬ বার

নিজস্ব প্রতিবেদক

আদালতের মত কড়া নিরাপত্তাবেষ্টিত এলাকায় ঘটলো রীতিমতো চাঞ্চল্যকর এক ঘটনা। সোমবার বিকেল সোয়া ৪টার দিকে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের হাজতখানার সামনে থেকে পালিয়ে যায় আলোচিত জোড়া খুন ও ডাকাতি মামলার আসামি রফিকুল ইসলাম (৪০)। ঘটনার পর আদালতপাড়ায় দেখা দেয় আতঙ্ক ও উত্তেজনা, পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীলতায় বড় প্রশ্ন উঠে যায়।

রফিকুল ইসলাম বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চকপাড়া গ্রামের নছির আকন্দের ছেলে।

আদালতের গেটের সামনে থেকে পুলিশি নজর এড়িয়ে কৌশলে পালিয়ে যায় সে। প্রত্যক্ষদর্শীদের মতে, আদালতের মত একটি গুরুত্বপূর্ণ এলাকায় এমন ঘটনা দায়িত্বে অবহেলা ও নিরাপত্তার বড় ফাঁকফোকর ছাড়া সম্ভব নয়।

ঘটনার পর আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করে চিরুনি অভিযান চালানো হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আদালত পুলিশের অবহেলার কারণে বিভাগীয় তদন্তের নির্দেশ আসতে পারে বলেও জানা গেছে।

যে মামলায় আসামি রফিকুল।

জানা গেছে, কয়েক মাস আগে দুপচাঁচিয়ার জিয়ানগর ইউনিয়নের লক্ষ্মীমণ্ডপ গ্রামে ভয়াবহ ডাকাতি ও জোড়া খুনের ঘটনায় অন্যতম আসামি ছিলেন রফিকুল ইসলাম। ওই রাতে সৌদি প্রবাসী শাহাজানের স্ত্রী রিভা আক্তার (৩০) ও শ্বশুর আফতাব উদ্দিন (৭০) নির্মমভাবে খুন হন। তবে অলৌকিকভাবে প্রাণে বেঁচে যায় পরিবারের শিশু রুকাইয়া তাসনিম মালিহা। হত্যার পর নগদ ৬ লাখ ২০ হাজার টাকা ও প্রায় ১০ লাখ টাকার স্বর্ণালংকার লুট করে নেয় ডাকাতরা।

মামলায় এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করলেও পাঁচ আসামি এখনো পলাতক। উদ্ধার হয়নি মূল লুণ্ঠিত অর্থ ও স্বর্ণালংকারও। আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে রফিকুলসহ গ্রেপ্তার আসামিরা জানায়, মোট ১১ জন ওই ডাকাতিতে অংশ নিয়েছিল।

ভুক্তভোগী পরিবারের ক্ষোভ :মৃত আফতাব উদ্দিনের কন্যা তহমিনা বিবি বলেন, “ছয়জন গ্রেপ্তার হলেও প্রভাবশালী পাঁচ আসামি বাইরে ঘুরে বেড়াচ্ছে। এখন আবার রফিকুল আদালতপুলিশের হেফাজত থেকে পালিয়ে গেল। এতে আমরা আতঙ্কে দিন কাটাচ্ছি। পুলিশের গাফিলতি নাকি ইচ্ছাকৃত পালিয়ে দেয়া এর সঠিক তদন্ত চাই।”

তদন্তকারী কর্মকর্তা ডিবির ইন্সপেক্টর রাকিব বলেন, “পলাতক আসামিদের ধরতে একাধিক স্থানে অভিযান চলছে। প্রযুক্তি ব্যবহার করে তাদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।” বগুড়া পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম জানান, “এ মামলাটি অগ্রাধিকারপ্রাপ্ত। দ্রুততম সময়ে সব আসামিকে গ্রেপ্তার করে চার্জশিট দাখিলের চেষ্টা চলছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews