1. admin@bogurapost.com : admin :
বগুড়া কাহালু আ'লীগ নেতা সাবেক পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যান বাবা ছেলে গ্রেফতার - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়া কাহালু আ’লীগ নেতা সাবেক পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যান বাবা ছেলে গ্রেফতার

  • আপডেট সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ২৮৩ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আদাবর থানা এলাকা থেকে কাহালু উপজেলা আওয়ামী লীগের দুই শীর্ষ নেতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবা-ছেলেকে গ্রেপ্তার করা  হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ হেলাল উদ্দিন কবিরাজ (৬০) কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং কাহালু পৌরসভার সাবেক দুইবারের মেয়র। ও মোঃ সুরুজ উদ্দিন কবিরাজ (৪০) পিতা: মোঃ হেলাল উদ্দিন কবিরাজ; কাহালু উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং সাবেক দুইবারের সহ-সভাপতি এবং সাবেক দুইবারের উপজেলা চেয়ারম্যান।
শনিবার বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( ট্রাফিক ও মিডিয়া) সুমন রঞ্জন সরকার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান , গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। হেলাল উদ্দিন কবিরাজ এর নামে ৫টি মামলা এবং সুরুজ উদ্দিন কবিরাজ এর নামে ৪টি মামলা বিচারাধীন রয়েছে। তারা দীর্ঘদিন ধরে ঢাকায় পলাতক ছিলেন।
অভিযানটি পরিচালিত হয় গত শুক্রবার বগুড়া জেলা পুলিশ সুপার মোঃ জিদান আল মুসার সার্বিক দিক নির্দেশনায়। তথ্যপ্রযুক্তি ও গোপন সূত্রের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে ডিবি টিম গ্রেফতার অভিযান চালায়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বগুড়ায় স্থানান্তর করে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। তাদেরকে বগুড়ায় এনে আদালতে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews