1. admin@bogurapost.com : admin :
বগুড়া জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়া জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

  • আপডেট সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২৯২ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. জাকির হোসেন নবাব গ্রেপ্তার হয়েছেন। শনিবার সকালে ঢাকার ভাটারা থানা পুলিশ বসুন্ধরা ডি- ব্লক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার জাকির হোসেন নবাব জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।  ভাটারা থানার এস আই  মো: আরিফ এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, বসুন্ধরা এলাকায় একদল লোক তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ যেয়ে তাকে থানায় আটক করে নিয়ে আসে। তাকে বগুড়া পাঠানো হবে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান বাসির বলেন, ‘আওয়ামী লীগ নেতা জাকির হোসেন নবাব গ্রেপ্তারের বিষয়টি  জেনেছি। তাকে বগুড়ায় পাঠালে শ্যোন এরেস্ট দেখানো হচ্ছে। তার বিরুদ্ধে সদর থানায় একটা মামলা আছে। নবাব বগুড়ায় আসলে তাকে আদালতে পাঠানো হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews