নিজস্ব প্রতিবেদক
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে বগুড়া দুপচাঁচিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আহম্মেদুর রহমান বিপ্লব নতুন মুখ বিজয়ী হয়েছেন। তিনি মোটরসাইকেল প্রতীকে ৩৭ হাজার ৫৪৬ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী ফজলুল হক প্রামানিক আনারস প্রতীকে ২০ হাজার ৪২৯ ভোট এবং মাহবুবা নাসরিন কাপ পিরিচ প্রতীকে ৭ হাজার ১৫০ ভোট পেয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা মেজবাউল করিম।
তিনি জানান, দুপচাঁচিয়া উপজেলায় মোট ৫৭ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ভোটার ছিল ১ লাখ ৫৬ হাজার ৩৭১জন। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ৬৫ হাজার ১২৫টি। যা শতকরায় ৪৩ দশমিক ৮৩ শতাংশ।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply