1. admin@bogurapost.com : admin :
বগুড়া নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রসুতির মৃত্যুর পর আহত ছোট ভাইয়েরও প্রাণ গেল - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়া নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রসুতির মৃত্যুর পর আহত ছোট ভাইয়েরও প্রাণ গেল

  • আপডেট সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ২৫৬ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায়  জুথি আকতার নামের এক প্রসুতির পর আহত ছোট ভাইয়ের প্রান গেল। কিন্তু  অলৌকিক ভাবে সুস্থ রয়েছে তার তিন দিনের সন্তান। চিকিৎসাধীন অবস্থায় নিহত জিহাদ (১৭)।
রোববার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন জিহাদ। এনিয়ে ব্যাটারি চালিত অটোরিকশার সাথে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনায় মারা গেল দুইজন। নিহত যুথী খাতুন ও জিহাদ ভাগ শিমলা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে-মেয়ে।
জানা গেছে, বগুড়া  হেলথ কেয়ার ক্লিনিকে গত তিনদিন আগে জুথি সন্তান প্রসব করে। গতকাল শনিবার বিকেলে জুথি তার মা জেসমিন (৪৫) ও ছোট ভাই জিহাদের (১৭) সাথে সিএনজি চালিত অটোরিকশা যোগে নন্দীগ্রাম থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দলগাছা এলাকায় পৌছিলে বিপরীত মুখি একটি ব্যাটারি চালিত অটোরিকশার সাথে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে দুইটি অটোরিকশাই উল্টে একই পরিবারের তিনজন আহত হলে তিনদিনের সন্তান অক্ষত থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জুথিকে মৃত ঘোষনা করেন। অপর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরে রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় জিহাদ মারা যায়।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন বলেন, ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। জুথি ও তার ভাই জিহাদ মারা গেছেন। তবে তিনদিনের কন্যা সন্তান সুস্থ আছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews