1. admin@bogurapost.com : admin :
বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন করার প্রস্তাব - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন করার প্রস্তাব

  • আপডেট সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫০ বার
নিজস্ব প্রতিবেদক
উত্তরাঞ্চলের প্রবেশদ্বার এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়াকে সিটি করপোরেশন করার প্রস্তাব দিয়েছেন ওই জেলার জেলা প্রশাসক (ডিসি) হোসনা আফরোজা। আর গ্রাম পুলিশের চাকরি ২০তম গ্রেডে উন্নীত করার পাশাপাশি জাতীয়করণের প্রস্তাব দিয়েছেন মানিকগঞ্জের ডিসি ড. মানোয়ার হোসেন মোল্লা ও সিরাজগঞ্জের ডিসি মুহাম্মদ নজরুল ইসলাম। মাঠ প্রশাসনের এ ধরনের অন্তত সাড়ে ৩০০ প্রস্তাব নিয়ে আগামী রবিবার (১৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে তিন দিনের ডিসি সম্মেলন। সম্মেলন শেষ হবে ১৮ ফেব্রুয়ারি। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রস্তাবের পক্ষে যুক্তি দিয়ে বগুড়ার ডিসি বলেছেন, বিদ্যমান আইন অনুযায়ী পৌর এলাকার জনসংখ্যা অন্তত চার লাখ হতে হবে। বগুড়া পৌরসভার বাসিন্দা রয়েছে সাড়ে চার লাখ। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে তিন হাজারজন প্রয়োজন হলেও বগুড়া শহরে আছে পাঁচ হাজার ৮৪৩ জন।
আয়তন হতে হয় কমপক্ষে ২৫ বর্গকিলোমিটার। কিন্তু পৌর এলাকার আয়তন ৬৯.৫৬ বর্গকিলোমিটার। বগুড়া শহরটি ব্যবসা প্রধান ও শিল্পসমৃদ্ধ হওয়ায় স্থানীয় আয় পাঁচ কোটি টাকার বেশি। এ ছাড়া ২০২৩-২৪ অর্থ বছরে এই পৌরসভার বার্ষিক আয় ৪৬ কোটি টাকার বেশি, যা সিটি করপোরেশন হওয়ার শর্তের ১০ টাকার ন্যূনতম সীমা অতিক্রম করে।
প্রস্তাবিত এলাকায় শিল্পপ্রতিষ্ঠান থাকতে হবে এবং তা বাণিজ্যিক হতে হবে। বগুড়ায় বিসিক শিল্পনগরী  রয়েছে। ছোট, মাঝারি ও বড় মিলে প্রায় ২০ হাজার শিল্পপ্রতিষ্ঠান রয়েছে, যা বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ। প্রস্তাবিত এলাকার ভৌত অবকাঠামো সুবিধাদি থাকতে হবে, যা ভবিষ্যতে সম্প্রসারণযোগ্য। প্রায় এক হাজার ৩৪০ কিলোমিটার রাস্তা, এক হাজার ২১০ কিলোমিটার ড্রেন, একটি বিশ্ববিদ্যালয় কলেজসহ চারটি সরকারি কলেজ, জিয়াউর রহমান মেডিক্যালসহ দুইটি সরকারি হাসপাতাল, ব্যাংক, বীমা, শপিং মল, ফাইভ ও ফোরস্টার হোটেলসহ বিস্মৃত অবকাঠামো রয়েছে, যা সমপ্রসারণযোগ্য।
ডিসির এমন প্রস্তাবে স্থানীয় সরকার বিভাগ ইতিবাচক মতামত দিয়ে বলেছে, বিদ্যমান আইন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এসংক্রান্ত সুস্পষ্ট মতামত পাওয়া গেলে স্থানীয় সরকার বিভাগ বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন হিসেবে উন্নীত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।
স্থানীয় সরকার বিভাগের একাধিক কর্মকর্তা জানান, বগুড়া বহু আগেই সিটি করর্োরেশন হওয়ার যোগ্যতা অর্জন করেছে। কিন্তু বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়ার জন্মভূমি হওয়ায় সরকারি কোনো কর্মকর্তা এ নিয়ে প্রস্তাব করার সাহস করেননি। রাজনৈতিকভাবে রোষানলে পড়ার ভয়ে বগুড়ার কোনো রাজনীতিবিদও এ নিয়ে কথা বলেননি। এখন বগুড়ার ডিসির পক্ষ হতে এমন প্রস্তাব আসায় মন্ত্রণালয় বিষয়টিকে ইতিবাচকভাবেই নিয়েছে। যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে তা অনুমোদন পেলে এটি হবে দেশের ১৩তম সিটি করপোরেশন।
এদিকে গ্রাম পুলিশের বেতন বাড়ানোর প্রস্তাবে মানিকগঞ্জ ও সিরাজগঞ্জের ডিসি বলেন, বর্তমান বাজারে চার সদস্যের একটি পরিবারে সাড়ে ছয় হাজার টাকায় কোনোভাবেই চলা সম্ভব নয়। দিন মজুরি হিসেবে ৫০০ টাকা হারে কাজ করলেও মাসিক ১৫ হাজার  টাকা পাওয়া যাবে। সুতরাং তাদের বেতন ২০তম গ্রেডে দেওয়ার প্রস্তাব করেন তাঁরা। এই প্রস্তাবটিও ইতিবাচক হিসেবে দেখছে স্থানীয় সরকার বিভাগ। এরই মধ্যে গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়াতে অর্থবিভাগে চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, আগামী ১৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে প্রধান উপদেষ্টার সঙ্গে ডিসিদের মুক্ত আলোচনা হবে। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভা হবে। রাতে হবে প্রধান উপদেষ্টার সঙ্গে নৈশভোজ। দ্বিতীয় দিন কার্য-অধিবেশনের বাইরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে ডিসিরা সৌজন্য সাক্ষাৎ করবেন। এবার রাষ্ট্রপতির সঙ্গে ডিসিদের সৌজন্য সাক্ষাৎ রাখা হয়নি। এবার ডিসি সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে মোট ৩৪টি কার্য-অধিবেশন হবে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews