1. admin@bogurapost.com : admin :
বগুড়া বাঘোপাড়া কলেজের অধ্যক্ষ সাময়িক বরখাস্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়া বাঘোপাড়া কলেজের অধ্যক্ষ সাময়িক বরখাস্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৩৪৪ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়া সদরের বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দীন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ানের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র জনতা ও কলেজের শিক্ষার্থীরা তার পদত্যাগ ও বিচারের দাবিতে লাগাতার কর্মসূচি ঘোষণা করেন এবং বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারক লিপি পেশ করেন।

বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এবং ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দেন। তাদের তদন্ত চলমান রয়েছে।

আংশিক তদন্তে প্রাথমিকভাবে আয় ব্যায়ের হিসাবে ত্রুটি প্রমানিত হওয়ায় বৃহস্পতিবার দুপুর ১২ টায়, কলেজের ভারপ্রাপ্ত সভাপতি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভিনের সভাপতিত্বে, অধ্যক্ষ আবু সুফিয়ানকে সাময়িক বরখাস্ত করা হয়। এবং প্রশাসনিক কার্যক্রম সঠিক ভাবে পরিচালনার জন্য তদস্থলে অত্র কলেজের সিনিয়র অধ্যাপক নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম আব্দুল হামিদ,একাডেমিক সুপার ভাইজার জিয়াউর রহমান, স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক মন্ডলী, বৈষম্য বিরোধী ছাত্র নেতা ইমরান নাজির সুলতান, সুমন খান, মিরাজুল ইসলাম, মুন, মুন্না মিয়া, বর্তমান শিক্ষার্থী আবীর হোসেন, রাফসান হোসেন, রাফী প্রামানিক, শাকিল আহমেদ, শুভ হোসেন, সোয়াইব হোসাইন, তানভীর হোসেন, রিমন মিয়া, মীম আকতার সহ বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।

কলেজ ও বৈষম্য বিরোধী ছাত্র জনতা সুত্রে যানা যায়, ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৪ আগষ্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকে কলেজের অধ্যক্ষ গাঢাকা দিয়েছেন, তিনি আর কলেজে আসেননা। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র জনতা ও অত্র কলেজের শিক্ষার্থীরা অধ্যক্ষ ও সভাপতির নানা অনিয়ম, দুর্নীতি, নিয়োগ বানিজ্য, অর্থ আত্মসাত, সম্পদ লুটপাট, স্বজনপ্রীতি সহ নানাবিধ অভিযোগে সভাপতি ও অধ্যক্ষের পদত্যাগ সহ ১৩ দফা দাবি জানিয়ে প্রথমে কলেজের শিক্ষকমণ্ডলীদের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়। পরবর্তীতে রোববার (১৮ আগষ্ট) বেলা ১১ টা থেকে আবারও আন্দোলনে নামেন ছাত্র জনতা। তারা মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে, ভুমি কর্মকর্তাকে পাঠিয়ে দেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন। তিনি এসে ছাত্র জনতাকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাহী আদেশে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির পদ বাতিল ঘোষণার মাধ্যমে বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল এন্ড কলেজের সভাপতির পদ বাতিল হয়ে যায়। ছাত্র জনতার আন্দোলনে ২৯ আগষ্ট বৃহস্পতিবার কলেজের অফিস কক্ষে নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভিনের সভাপতিত্বে অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করে অধ্যাপক নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিযুক্ত করা হয়।

শেষে শিক্ষার্থীরা আনন্দ মিছিল করেন এবং ফুল দিয়ে বরণ করা হয় নব নিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলামকে।

কলেজে যেনো কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে জন্য সার্বক্ষণিক সেনা বাহিনী ও পুলিশি টহল জোরদার ছিলো।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews