1. admin@bogurapost.com : admin :
বগুড়া বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি মিল্টন, সম্পাদক বাচ্চু, সহ সভাপতি গুঞ্জন - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়া বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি মিল্টন, সম্পাদক বাচ্চু, সহ সভাপতি গুঞ্জন

  • আপডেট সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ২৫৮ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়া বিসিক শিল্প মালিক সমিতির দ্বি বার্ষিক (২০২৪-২৬) নির্বাচনে সভাপতি আজিজার রহমান মিল্টন, সাধারণ সম্পাদক বাচ্চু শেখ নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বিসিকে ভোট গ্রহন শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়েছে। সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৬ টি পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। সহ সভাপতিসহ অন্যান্য পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
 সহ সভাপতি পদে বিসিকের সাবেক সভাপতি মরহুম আলহাজ্ব আইনুল হক সোহেলের কন্যা গুঞ্জন মেটালের স্বত্ত্বাধিকারী  মোছাঃ অনিন্দিতা হক গুঞ্জন ( টিউবওয়েল ৫১ ), কামাল ইনানু টিংকু ( হরিন ৩৭), আব্দুল জলিল ( দেওয়াল ঘড়ি ৩৪) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সহ সাধারণ সম্পাদক পদে আলীনুর ইসলাম রাজিব ( বালতী ৪৪) মোস্তফা মাহমুদ শাওন ( আনারস ৪৩),  মোস্তফা আলীমুর রাজিব ( মোবাইল ৩২) দপ্তর পদে রাশেদুন নবী রাজু ( মগ ৩০) ভোটে নির্বাচিত হয়েছেন।
বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত কোষাধ্যক্ষ  পদে এস এম  নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক পদে তাজমিলুর রহমান, প্রচার সম্পাদক পদে মোঃ আব্দুল আলীম আলী, ধর্ম ও ক্রীড়া সম্পাদক পদে আইয়ুবুর রহমান, শিল্প বিষয়ক সম্পাদক পদে মোঃ হাসান আলী আলাল,সংস্কৃতি সম্পাদক পদে মোঃ এমদাদ হোসেন।
 কার্য নির্বাহী সদস্য পদে মোছাঃ শামিমা আকতার নাইস ( ছাতা ৪৬ ) ,  মোঃ মোস্তফা জাকারিয়া ( আপেল ৪৪), হোসেন আলী দুলাল ( পাউরুটি ৪৩), আমিনুর ইসলাম ( ফুটবল ৪২), সুমন কুমার কুন্ডু ( গোলাপ ফুল ৪১ ),   মোসলেমিয়া মুনতাসির ( জাহাজ ৩৯), উজ্জ্বল হোসেন ( ইলেক্টিক মোটর ৩৬), মোস্তাক আহমেদ ( মই ৩২) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এ্যাড শেখ মোঃ রেজাউর রহমান জানান, নির্বাচনের ভোট সুষ্ঠ ও শান্তিপুর্ণ পরিবেশে গ্রহন করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews