1. admin@bogurapost.com : admin :
বগুড়া মোকামতলায় বাস চাপায় সাবেক পুলিশ পরিদর্শক নিহত - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়া মোকামতলায় বাস চাপায় সাবেক পুলিশ পরিদর্শক নিহত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩১৩ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার মোকামতলা পল্লী বিদ্যুৎ অফিসের দক্ষিণ পাশে মুরাদপুর নামক স্থানে রংপুর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক(নি:) এর নাম আবু মোকাদ্দেম আলী (৫৯) বিপি- ৬৫৯৩০৫৯০০৮। তিনি দিনাজপুর সদর উপজেলার গোলকুঠি দক্ষিণ মুন্সিপাড়া গ্রামের বাসিন্দা ইয়াছিন আলীর ছেলে। বর্তমানে পরিবারসহ বগুড়ার জলেশ্বরীতলা এলাকায় থাকতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, মোকাদ্দেম আলী মোটরসাইকেল যোগে দিনাজপুর হতে বগুড়া যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গেলে পিছন থেকে আসা অজ্ঞাত একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনোয়ারুজ্জামান জানান, মোকাদ্দেম আলী পরিবারসহ বগুড়ার জলেশ্বরীতলা এলাকায় থাকতেন। গত বছর তিনি চাকরি থেকে অবসর নিয়েছেন। তিনি সর্বশেষ বীরগঞ্জ সার্কেল অফিসে কর্মরত ছিলেন। তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে নিয়মানুসারে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews