1. admin@bogurapost.com : admin :
বগুড়া রহমান নগরের প্রতিবন্ধী নারীর বসত জায়গা ও জীবন রক্ষার দাবি - BoguraPost
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্য ও ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের প্রতিবাদে বগুড়ায় সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে সাময়িক বরখাস্ত হলেন এসপি জাহাঙ্গীর জুলাই হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় দুই ইউপি মেম্বার নিহত, এমপি মোশারফের শোক নিকার বৈঠকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পিআইবি মহাপরিচালকের মতবিনিময় পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী বগুড়ায় সমাজ সেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ছাত্রদল নেতা বিপ্লব বগুড়ায় ট্রেনে কাটা পড়ে সহকারী শিক্ষিকার মৃত্যু, দ্বিতীয় ট্রেনে দেহ ছিন্নভিন্ন করতোয়াকে হারিয়ে মিডিয়া কাপের চ্যাম্পিয়ন যমুনা একাদশ

বগুড়া রহমান নগরের প্রতিবন্ধী নারীর বসত জায়গা ও জীবন রক্ষার দাবি

  • আপডেট সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২৯৪ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় দু পা হারানো প্রতিবন্ধী হাসি খাতুন তার পৈত্রিক বসত জায়গা ও জীবন রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। বাবার প্রাপ্ত ১০ শতক জায়গা স্থানীয় সন্ত্রাসীরা দখলে রেখে বিক্রির পায়তারা করছে এবং তাকে বিভিন্ন ভাবে হত্যার চেষ্টা চালিয়ে আসছে বলে বুধবার দুপুরে বগুড়া প্রেস ক্লাবে অভিযোগ করেন। হাসি খাতুন ক্ষুদ্র নারী উদ্যোক্তা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন এবং নারীদের বিভিন্ন ধরনের হাতের কাজ শিখান। সেই প্রতিবন্ধী নারী সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে অন্যত্র অপরের বাসায় বসবাস করে আসছেন।
প্রতিবন্ধী হাসি খাতুন মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে লিখিত এক বক্তব্যে বলেন, আমি শারীরিক প্রতিবন্ধী এক নারী। নিজে একা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি না। কিন্তু আজ আমি বড় অসহায় হয়ে সাংবাদিকদের সামনে হাজির হয়েছি। আমার দু পা না থাকায় চলাফেরায় চরম সমস্যা হয়, তারপরও নারীদের ভাগ্যের উন্নয়নে কাজ করে আসছি। আমি নিজে বহু নারীদের কর্মসংস্থান করেছি। আর আমার পৈত্রিক সূত্রে প্রাপ্ত ১০ শতাংশ বসত জায়গা দখলে নেওয়ার চেষ্টা ও আমাকে হত্যার হুমকি প্রদান করে আসছে স্থানীয় চিহ্নিত কিছু সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের ভয়ে আমি নিজের বাবার ভিটেতে থাকতে না পেরে অন্যত্র অপরের বাড়িতে একা বসবাস করছি। সন্ত্রাসীদের জন্য আমি নিরাপত্তা হীনতা ও দুশ্চিন্তায় জীবন যাপন করছি। বর্তমানে সরকার অসহায় দরিদ্র মানুষদের জমি দিয়ে বড়ি করে দিচ্ছে। আমি সরকারের কাছে বড়ি চাই না, আমি জমি রক্ষার জন্য জেলা প্রশাসন, ভূমি অফিস ও সরকারের হস্তক্ষেপ কামনা করছি। এ ঘটনায় বগুড়া সদর থানায় একটি সাধারন ডায়েরি করেছি। এখন সন্ত্রাসীদের আমার জায়গায় যেতে পারছি না। স্থানীয় জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সরকারের নিকট আমার আকুল আবেদন আমার পৈত্রিক বসত জায়গা সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করে দেন। জমি ফিরে পেলে সেখানে কিছু দিয়ে বাড়ি করে কোন দোকানপাট করে জীবন-যাপন করতে পারব।
হাসি খাতুন আরও বলেন, আমার উক্ত জায়গা বিক্রয় করার সেজন্য প্রতি দিন লোক নিয়ে আসছে। আমার কাছে ও আসে কেউ আমাকে ভয় দেখায় হুমকি দেয়। গ্রামে কোন শালিস ও মিমাংসা হয় নাই। কোর্টে কোন জজের সামনেও কোন মিমাংসা হয় নাই, অতএব কেউ এই জমি নিবেন না। কোর্টে দুটি কেস আছে কেস নং ৬৯/২০২১ কেস নং ১৮/২০২৪। বিবাদিদের সবকিছু জাল। জায়গাটি বগুড়া শহরের রহমান নগরের গারামারা মৌজা, জে এল নং ১১৭।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews