নিজস্ব প্রতিবেদক
বগুড়া রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্ট সুপার মার্কেট এর আহবায়ক কমিটির সাধারণ সভা মঙ্গলবার দুপুরে মার্কেট চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে।
বগুড়া রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্ট সুপার মার্কেট এর আহবায়ক কমিটির আহবায়ক এরশাদুল বারী এরশাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আহবায়ক কমিটির সদস্য সচিব মোঃ কায়েস, সদস্য মাহবুবর রহমান, মোহাম্মদ আলী, লিয়াকত হোসেন নিউলিন, রফিকুল ইসলাম, মামুনুর রশীদ মামুন, ওমর ফারুক, আনোয়ার হোসেন, আব্দুর রহিম রানা,রুহুল কুদ্দুস সাহেদ, আলহাজ্ব মোঃ আরমান শেখ প্রমুখ। এসময় মার্কেটের দোকান মালিক ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত থেকে বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রেখেছেন।
বগুড়া রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্ট সুপার মার্কেট এর আহবায়ক কমিটির আহবায়ক এরশাদুল বারী এরশাদ বলেন, মার্কেটটি ব্যবসা বান্ধব করতে সকলের সহযোগিতা প্রয়োজন।
মার্কেটের দোকান মালিক ও ব্যবসায়ীদের সকল সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা হবে। ইতিমধ্যে কিছু সমস্যা সমাধান করা হয়েছে। ব্যবসা বান্ধব করতে যা করা প্রয়োজন তা করা হবে।
মালিকদের অভিযোগের প্রেক্ষিতে আহবায়ক বলেন, যারা মালিকদের নিকট থেকে টাকা নিয়েছে তারা দ্রুত সংশ্লিষ্ট মালিককে দোকান ঘর বরাদ্দ দিয়ে প্রয়োজনীয় কাগজপত্র এবং যাদের কাগজপত্র আছে তাদেরকে ঘর বুঝিয়ে দিতে তাদের প্রতি আহবান জানান।
সভায় আগের কমিটির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে ধরেন মার্কেটের দোকান মালিক ও ব্যবসায়ীবৃন্দ।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply