1. admin@bogurapost.com : admin :
বগুড়া র‌্যাব-১২ কর্তৃক ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়া র‌্যাব-১২ কর্তৃক ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

  • আপডেট সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ২৭৮ বার

নিজস্ব প্রতিবেদক

র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া ও র‌্যাব-১০, কেরানীগঞ্জ এর যৌথ অভিযানে ধর্ষণ মামলার যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রাপ্ত ও ২৫ হাজার টাকা অর্থদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোঃ লুৎফর রহমান(৪৭) গ্রেফতার। গ্রেপ্তারকৃত লুৎফর জয়পুরহাট সদর উপজেলার ভাদসা পলিবাড়ী গুচ্ছগ্রামের মোঃ কাইমুদ্দীনের ছেলে। বুধবার রাতে র‌্যাব-১২ বগুড়া কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার এম আবুল হাশেম সবুজ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

কোম্পানি কমান্ডার আরও জানান, জয়পুরহাট সদর থানায় দায়েরকৃত মামলায় ২৩/০৫/২০১৭ তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(১) এর ধর্ষণ মামলার যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২৫ হাজার টাকা অর্থদন্ডপ্রাপ্ত আসামী মোঃ লুৎফর রহমান। আসামী লুৎফর ধর্ষণ মামলা রুজু হওয়ার পর হতে মামলার সাজা হইতে পরিত্রাণ পেতে স্থানীয় আত্মীয়-স্বজন ও প্রতিবেশী হতে নিজেকে বিচ্ছিন্ন করে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন স্থানে দীর্ঘ দিন হতে আত্মগোপনে ছিলো। গ্রেফতার এড়াতে বর্ণিত আসামী মোঃ লুৎফর রহমান আইন-শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে জয়পুরহাটসহ দেশের বিভিন্ন জেলায় পলাতক অবস্থায় ছিলো। গোপন তথ্যের মাধ্যমে আমরা জানতে পারি, উক্ত আসামী ঢাকা মেট্রোপলিটনের আওতাভুক্ত সবুজবাগ থানাধীন রাজারবাগ হিন্দুপাড়া এলাকায় বসবাস করিয়া আসতেছিলেন। গত ২৬ নভেম্বর সন্ধ্যায় র‌্যাব সদর দপ্তর (ইন্ট উইং) এর সহযোগিতায় র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া ও র‌্যাব-১০, সিপিসি-১, কেরানীগঞ্জ এর যৌথ অভিযানে ঢাকা মেট্রোপলিটনের আওতাধীন সবুজবাগ থানার রাজারবাগ হিন্দুপাড়াস্থ খোরশেদ মিয়ার গ্যারেজের সামনে থেকে আসামী মোঃ লুৎফর রহমান কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews