1. admin@bogurapost.com : admin :
বগুড়া শহরের শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ারকে জবাই করে হত্যা - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়া শহরের শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ারকে জবাই করে হত্যা

  • আপডেট সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৭ বার

নিজস্ব প্রতিবেদক 

বগুড়া শহরের দত্তবাড়ীস্থ শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার মো. ইকবাল হোসেন (২৬) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতের যেকোন সময় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত ইকবাল সিরাজগঞ্জের পিপুলবাড়িয়া এলাকার আব্দুল করিমের ছেলে। সে শহরের কাটনারপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিল। এই হত্যাকান্ডের ঘটনায় সন্দেহভাজন ইকবালের সহকর্মী রতন পলাতক রয়েছে। তার বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায়।

জানা গেছে, গত শনিবার রাতে ইকবাল ও রতন শতাব্দী ফিলিং স্টেশনে রাতের শিফটে কাজ করছিল। রোববার সকালে দিনের শিফটের কর্মচারীরা এসে ইকবালকে ফিলিং স্টেশনের ক্যাশ টেবিলের ওপর রক্তাক্ত ও মৃত অবস্থায় দেখতে পান। পরে তারা খবরটি মালিকপক্ষকে জানালে তারা ঘটনাস্থলে এসে পুলিশকে বিষয়টি জানান।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান বাসির জানান, ফিলিং স্টেশনের হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ইকবালের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেন। ইকবালের সহকর্মী রতন পলাতক থাকায় এই হত্যাকান্ডের সাথে তার জড়িত থাকার ব্যাপারে সন্দেহ করা হচ্ছে। তাকে আটক করা গেলে এই হত্যার রহস্য উন্মোচন করা সহজ হবে। তবে ফিলিং স্টেশনের টাকা পয়সা খোয়া গেছে কি না এ ব্যাপারে এখনও নিাশ্চত হওয়া যায়নি। এ ঘটনায় সিআইডি, পিবিআই ও ডিবিসহ বিভিন্ন সংস্থা খতিয়ে দেখছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews