1. admin@bogurapost.com : admin :
বগুড়া শাজাহানপুরে বৃদ্ধকে গলাকেটে হত্যা - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়া শাজাহানপুরে বৃদ্ধকে গলাকেটে হত্যা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ২৭২ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করেছে দুবৃত্তরা। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে শাজাহানপুর উপজেলার রহিমাবাদ উত্তরপাড়া গ্রামে নিজ বাড়ির উঠান থেকে নিহতের মরদেহ টি উদ্ধার করা হয়।
নিহত আবুল কালাম(৬০) উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ উত্তরপাড়া এলাকার মৃত ছইম উদ্দিনের ছেলে। পরিবারের দাবি জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধ কালামকে হত্যা করা হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ করিম।
পরিবারের সদস্যরা জানান, রহিমাবাদে বৃদ্ধ কালাম কাঁচাপাকা বাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করতেন। মঙ্গলবার সকালে স্ত্রী জাহানারা স্বামীকে বাড়ির মধ্যে না পেয়ে খুঁজতে বেরিয়ে উঠানে গলাকটা ও রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখেন। পরে তাঁর আহাজারিতে প্রতিবেশিরা টের পেলে পুলিশকে জানায়৷ পরিবার ও প্রতিবেশীদের দাবি জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে।
শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ করিম জানান, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। নিহত কালামের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা চেষ্টা চলছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews