বগুড়ার শাজাহানপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র সহ স্বেচ্ছাসেবক লীগ নেতা শামিম আহমেদ কে গ্রেপ্তার করেছে।
সোমবার (১১ নভেম্বর) মধ্যরাতে আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ উত্তরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে মঙ্গলবার শাজাহানপুর থানা পুলিশ কাছে হস্তান্তর করেন।
গ্রেপ্তারকৃত শামিম আহমেদ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক।তিনি আড়িয়া ইউনিয়ন রহিমাবাদ উত্তরপাড়া গ্রামের নুরুল ইসলাম ছেলে।
শামিম আহমেদ নামে থানায় হামলা করে আসামি ছিনতাই,ভূমি দখল, মাদক সহ একাধিক মামলার আসামী বিষয়ে তথ্য নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়াদুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অবৈধ অস্ত্র মজুদে রহিমাবাদ এলাকায় শামিমের বাড়িতে অভিযান চালিয়ে তার সংরক্ষণে থাকা কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে।
ওসি আরও বলেন, শামিমের বিরুদ্ধে শাজাহানপুর থানায় অস্ত্র আইনের মামলা আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply