1. admin@bogurapost.com : admin :
বগুড়া শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের পুনরায় সভাপতি রানা, সম্পাদক ডিউ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়া শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের পুনরায় সভাপতি রানা, সম্পাদক ডিউ

  • আপডেট সময় : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ২৭৫ বার

নিজস্ব প্রতিবেদক

 

বগুড়ার শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের বিগত কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। রবিবার (১৯ মে ) দুপুরে মোকামতলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক নূরুল আমিন তালুকদার এর সভাপতিত্বে ধানসিঁড়ি হোটেল এন্ড রেস্টুরেন্টে কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন মহাস্থান প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান নির্বাহী সদস্য আব্দুল বাসেত,মহাস্থান গড় প্রেসক্লাবের সভাপতি ও শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাজু, মহাস্থান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সহ-সাধারণ সম্পাদক এসআই সুমন,বাংলাদেশ জার্নাল বগুড়া জেলা প্রতিনিধি জিএম মিজান,বাংলাদেশ প্রেসক্লাব শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি কামরুল হাসান,সাধারণ সম্পাদক মিজানুর রহমান,বাংলাদেশ জার্নাল বগুড়া জেলা প্রতিনিধি জিএম মিজান, নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান প্রমুখ। আলোচনা সভার শুরুতে বিগত কমিটি ভেঙ্গে দেওয়া হয়।পরে উপস্থিত সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা রশিদুর রহমান রানাকে সভাপতি, শফিউল আলম ডিউকে সাধারণ সম্পাদক,আব্দুর রহিমকে (আজকের জনবাণী)কোষাধ্যক্ষ, সোহেল রানাকে (ভোরের খবর)প্রচার সম্পাদক।এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে আসাদুল্লাহ(দৈনিক আলোকিত সকাল), মিজানুর রহমান(দৈনিক দেশ সেবা)কে নির্বাচিত করে আংশিক কমিটি গঠন করা হয়।কমিটি গঠন শেষে সদ্য বিলুপ্ত অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ- সভাপতি মরহুম খলিলুর রহমান আকন্দ এর রুহের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews