1. admin@bogurapost.com : admin :
বগুড়া শিবগঞ্জে ছোট ভাইয়ের স্ত্রীর ধর্ষণ মামলায় ভাসুর গ্রেপ্তার - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়া শিবগঞ্জে ছোট ভাইয়ের স্ত্রীর ধর্ষণ মামলায় ভাসুর গ্রেপ্তার

  • আপডেট সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ২৬৬ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার শিবগঞ্জের ছোট ভাইয়ের স্ত্রীর ধর্ষণ মামলায় মুল প্রধান আসামী ভাসুর আব্দুল ওহাব (৪৫) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে সিলেট তালতলা এলাকা থেকে তাকে বগুড়া র‌্যাব-১২ ও সিলেট ৯ এর যৌথ অভিযানে গণধর্ষণ মামলার ১নং আসামীকে আটক করেছে। গ্রেপ্তারকৃত ওহাব শিবগঞ্জ উপজেলা মহিষট্ট এলাকার মোঃ আলকাসের ছেলে। শুক্রবার দুপুর র‌্যাব-১২ বগুড়া কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব ১২ কোম্পানি কমান্ডার আরও জানান, জেলার শিবগঞ্জ থানাধীন কিচক এলাকার এক মহিলা গত ৬ জুনেতার ভাসুর মোঃ আঃ ওহাব (৪৫) রাত ৯ টার সময় অসুস্থ শ্বাশুড়ীকে দেখার জন্য শহরের বাসায় যেতে বলেন। তখন বিশ্বাস করে সে তার ভাসুরের সাথে শ্বাশুড়ীকে দেখতে যায়। যাওয়ার পথে শিবগঞ্জ থানাধীন কিচক ইউনিয়নের মহিষট্ট গ্রামের কাছাকাছি পৌঁছলে তার ভাসুর আঃ ওহাবসহ আরো একজন মিলে আকাশমনি বাগানের মধ্যে নিয়ে যায় এবং সেখানে ইচ্ছার বিরুদ্ধে উভয়েই জোরপূর্বক ধর্ষণ করে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে শিবগঞ্জ থানার মামলা দায়ের করা হয়। এ ঘটনার পর থেকেই র‌্যাব আসামীকে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী শুরু করে। এরই ধারাবাহিকতায় ১১ জুলাই রাতে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া ও র‌্যাব-৯, সিপিএসসি, সিলেট এর যৌথ অভিযানে একটি আভিযানিক দল এসএমপি সিলেট এর কোতয়ালী থানাধীন তালতলা পয়েন্টস্থ বাংলাদেশ ব্যাংকের বিপরীতে রহমানিয়া বোডিং আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে ধর্ষক মোঃ আঃ ওহাব কে গ্রেপ্তার করা হয়।

মীর মনির হোসেন আরও জানান, গ্রেপ্তারকৃত আসামী মামলার সাজা এড়াতে স্থানীয় আত্মীয়স্বজন ও প্রতিবেশী হতে নিজেকে বিচ্ছিন্ন করে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলো। যানবাহনের সংকটের কারণে গ্রেপ্তারকৃত আসামী আনতে সমস্যা হওয়ায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews