1. admin@bogurapost.com : admin :
বগুড়া শিবগঞ্জে নির্মাণাধীন ভবনের সাটার ভেঙে প্রাণ গেল শ্রমিকের - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়া শিবগঞ্জে নির্মাণাধীন ভবনের সাটার ভেঙে প্রাণ গেল শ্রমিকের

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২৬৪ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার শিবগঞ্জে নির্মাণাধীন ভবনের সাটার ভেঙে এক শ্রমিক নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের গণেশপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মো. হারুন মিয়া(৫৫)। সে উপজেলার দেউলী ইউনিয়নের লক্ষিকোলা দক্ষিণ পাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, গণেশপুর গ্রামের বাসিন্দা জামাল উদ্দিন সরকারের নির্মাণাধীন বিল্ডিংয়ে নির্মান শ্রমিকের কাজ করতেন হারুন মিয়া। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ বিল্ডিংটির পূর্ব পার্শ্বের সাটার ভেঙে যায়। এতে সাটারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

দুর্ঘটনার সংবাদ পেয়ে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র ও শিবগঞ্জ ফায়ার স্টেশনের কর্মীরা মরদেহ উদ্ধার করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, ঘটনাস্থল থেকে  মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews