1. admin@bogurapost.com : admin :
বগুড়া শেরপুরে খেলার সময় বজ্রপাতে প্রাণ গেল দুই স্কুল ছাত্রের, আহত ৭ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়া শেরপুরে খেলার সময় বজ্রপাতে প্রাণ গেল দুই স্কুল ছাত্রের, আহত ৭

  • আপডেট সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ২৫১ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ার শেরপুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে ২ স্কুলছাত্র নিহত ও অপর ৭ জন আহত হয়েছে।  শনিবার বেলা ২ টায় উপজেলার সুঘাট ইউনিয়নের জয়লা আলাদী মাঠে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জয়লা আলাদী গ্রামের মোলা বক্স্রের পুত্র ও কল্যাণী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র জাহিদুল ইসলাম(১৪) ও চক খানপুর গ্রামের আবু তালেবের পুত্র খানুপর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র মোরছালিন (১৩)। আহতরা হলেন- জয়লা আলাদী গ্রামের আশরাফের পুত্র রাসেল(১০), আকতারের পুত্র মেরাজুল(১১), নুরুল ইসলামের পুত্র রানা(১৮), জহুরুলের পুত্র রুস্তম (১২), সাত্তারের পুত্র সিহাব(১৪), রাকিব(১০)ও কামরুল (১০)। এলাকাবাসী জানায়, জয়লা আলদী গ্রামে বাঙ্গালী নদী থেকে ড্রেজার দিয়ে তুলে রাখা বিশাল এলাকা জুড়ে বালু-মাটির স্তুপের উপর দুপুরে বেশ কিছু কিশোর ফুটবল খেলতে ছিল। এ সময় আকাশে কালো মেঘ দেখা যায় এবং বৃস্টির সাথে বজ্রপাত হতে থাকে । এতে ঘটনা স্থলেই ঐ দুজন নিহত হয়। আহতদের উদ্ধার পরে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী জানান, নিহত অবস্থায় মোরছালিন নামের একজন কিশোরকে হাসপাতালে আনা হয়। আহত অন্যান্যদের অবস্থা গুরুতর না হওয়ায় চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews