নিজস্ব প্রতিবেদক
বগুড়ার শেরপুরে কুসুম্বী ইউনিয়নের আমইন দক্ষিণপাড়া এলাকায় পুকুর থেকে বস্তাবন্দী এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কিশোর নাম তামিম হাসান (১৩), একই এলাকার মুকুল হোসেনের পুত্র। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল করিম নিশ্চিত করেছেন।
তামিমের পরিবার জানান ,গত বুধবার (১০ জুলাই) সকাল ৯ টায় তামিম নিখোঁজ হয়। নিখোঁজার পর থেকেই তামিমকে বিভিন্ন জায়গাই খুঁজাখুঁজি করা হয়। তামিমকে কোথাও খুঁজে না পেয়ে শেরপুর থানায় সাধারণ ডাইরি করে।
নিখোঁজের ১ দিন পর বৃহস্পতিবার ১১ জুলাই সকালে পুকুর থেকে কিশোর তামিমের মরদেহ উদ্ধার করা হয়।
ওসি রেজাউল করিম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে কিশোর তামিমের মরদেহ পুকুর থেকে উদ্ধার ও ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা প্রক্রিয়াধীন সেই সাথে তদন্ত অব্যাহত রয়েছে।
Leave a Reply