1. admin@bogurapost.com : admin :
বগুড়া শেরপুরে শিক্ষকের বিরুদ্ধে ইভটিজিং এর অভিযোগ তুলে মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়া শেরপুরে শিক্ষকের বিরুদ্ধে ইভটিজিং এর অভিযোগ তুলে মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা

  • আপডেট সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১৩ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার শেরপুর উপজেলার শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা কলেজ শিক্ষকের বিরুদ্ধে ইভটিজিং এর অভিযোগ তুলে রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার সামনে ৩০ মিনিট মহাসড়ক অবরোধ করেছে ওই কলেজের শিক্ষার্থীরা। ওই শিক্ষকের নাম মাহবুবুল হক। সে প্রদর্শক (কৃষি শিক্ষা) দায়িত্ব পালন করছে।
অভিযোগ সুত্রে জানা যায়, শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা কলেজ শিক্ষকে মাহবুবুল হক বিভিন্ন প্রকার অপকর্ম, অসদাচারন ও ছাত্রীদের ডেকে বিভিন্ন আপত্তিকর কথাবার্তা বলে। যা আমাদের শিক্ষাজীবনকে চরম বিভ্রান্তিকর করে তুলেছে। এই প্রেক্ষাপটে আমাদের কলেজে উপস্থিতির সংখ্যা অনেক কমে গেছে। এসব অভিযোগ তুলে গত ২২ সেপ্টেম্বর রোববার ১৯জন ছাত্রীর স্বাক্ষরিত একটি অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে ইউএনও অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমানকেও অবগত করেছে। কিন্তু ৭দিন হলেও আজ পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি। তাই ওই শিক্ষকের দ্রুত বিচারের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করে। এবং পদত্যাগের দাবিও জানান।
অবরোধকারী শিক্ষার্থী জানান, শিক্ষক আমাদের পিতার সমতুল্য সেই শিক্ষক দিয়ে যদি আমরা ইভটিজিং এ স্বীকার হয়। তাহলে আমরা কোথায় গিয়ে আশ্রয় পাব। তাই বিচারের দাবিতে আমরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েজন শিক্ষকের সঙ্গে কথা হয়, তারা জানান, শিক্ষক মাহবুবুল হক শিক্ষক প্রতিনিধি হয়েছেন। এ নিয়ে শিক্ষকের মধ্যে দ্বন্দসৃষ্টি হয়েছে। এই দ্বন্দ নিয়েই তাকে ফাঁসানোর জন্য শিক্ষার্থীদের ব্যবহার করছে তারা।
এ বিষয় অভিযুক্ত শিক্ষক মাহবুবুল হক জানান, আমি এমন কাজ কখোনো করিনি। এটা একটি ষড়যন্ত্র। কিছু শিক্ষক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে শিক্ষার্থীদেরকে উষ্কে দিচ্ছে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান জানান, উপজেলা নির্বাহী অফিসার আমাকে বলেছেন শিক্ষকরা শিক্ষার্থীদের সাথে অসদাচারন করছে। সঙ্গে সঙ্গে আমি ইউএনও স্যারকে নিয়ে এর ব্যবস্থা গ্রহণ করতে চাইছি। কিন্তু স্যারের বদলি হওয়াতে বসা হয়নি। এরমধ্যে শিক্ষার্থীরা বিক্ষোভ করে মহাসড়ক অবরোধ করছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews