1. admin@bogurapost.com : admin :
বগুড়া সান্তাহারে কিশোরীকে ধর্ষণে অন্তঃসত্ত্বা, মামলার আসামি গ্রেপ্তার - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়া সান্তাহারে কিশোরীকে ধর্ষণে অন্তঃসত্ত্বা, মামলার আসামি গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ২১৪ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার আদমদীঘির সান্তাহারে বাঁশফোড় পরিবারের এক কিশোরী (১৩) কে ধর্ষণ অতপর অন্তঃসত্ত্বা হওয়ায় জন্য দায়ী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত লালন বাঁশফোড় (৪৬) সান্তাহার চা বাগান এলাকার বিরণ বাঁশফোড়ের ছেলে। গত বুধবার রাতে তাকে সান্তাহার থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও মামলা সুত্রে জানা যায়,  সান্তাহার চা বাগান এলাকার লালন বাঁশফোড় গত ১২ মে দুপুরে একই পাড়ার ওই কিশোরীকে তার ঘর ঝাড়ু দেয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের ঘটনাটি প্রকাশ করলে হত্যার হুমকি দেয়। এরপর থেকে বিভিন্ন সময় লালন বাঁশফোড় ওই কিশোরীকে তার বাড়িতে ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণ করে।
গত ১৩ অক্টোবর কিশোরীর শারীরিক পরির্বতন দেখে পরিবারের লোকজন স্থানীয় চিকিৎসককে দেখালে চিকিৎসক কিশোরী অন্তঃসত্ত্বা হয়েছে বলে জানান।
এরপর কিশোরীর মা বাদি হয়ে লালন বাঁশফোরকে আসামি করে গত বুধবার রাতে আদমদীঘি থানায় মামলা দায়ের করেন। পুলিশ রাতেই লালন বাঁশফোড়কে গ্রেপ্তার করে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি  মোস্তাফিজুর রহমান জানান,  বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরন করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews