1. admin@bogurapost.com : admin :
বগুড়া সোনাতলায় শ্বশুরবাড়িতে স্ত্রীকে নিতে এসে প্রাণ দিতে হলো স্বামীকে, স্ত্রীসহ গ্রেফতার ২ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়া সোনাতলায় শ্বশুরবাড়িতে স্ত্রীকে নিতে এসে প্রাণ দিতে হলো স্বামীকে, স্ত্রীসহ গ্রেফতার ২

  • আপডেট সময় : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১৮৩ বার

নিজস্ব প্রতিবেদক

 

বগুড়ায় শ্বশুরবাড়িতে নিজ স্ত্রীকে নিতে এসে প্রাণ দিতে হল স্বামী ফয়জুল্লাহ আকন্দ (৬০)কে। তার গলায় ব্লেড দিয়ে কাটা ছিল। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাবু কুমার সাহা। এ হত্যাকান্ডে নিহতের ছেলে বাদী হয়ে মামলা দায়ের করেছে। এ মামলায় নিহতের স্ত্রীসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

নিহত ফয়জুল্লাহ আকন্দ সোনাতলা উপজেলার মধ্য দিঘলকান্দি গ্রামের মৃত সমসের আকন্দের ছেলে। ফয়জুল্লাহ কৃষিকাজ করতেন। তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।

থানা সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, ফয়জুল্লাহ আকন্দের স্ত্রী আমেনা বেগম ছেলের বউয়ের সঙ্গে ঝগড়া করে কয়েক দিন আগে বাবার বাড়ি শিহিপুর গ্রামে চলে আসেন। শনিবার সন্ধ্যায় ফয়জুল্লাহ আকন্দ স্ত্রীকে বাড়িতে আনার জন্য শিহিপুর গ্রামে শ্বশুরবাড়িতে যান। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি ফেরা নিয়ে ফয়জুল্লাহর সঙ্গে স্ত্রী আমেনা বেগম ও আমেনা বেগমের ভাইয়ের স্ত্রী আনু বেগমের ধস্তাধস্তি হয়। এতে ফয়জুল্লাহ মাটিতে পড়ে মারা যান। এ সময় বাড়িতে পুরুষ মানুষ না থাকায় ভয় পেয়ে যান আমেনা বেগম ও আনু বেগম। তারা দুজন পরামর্শ করে মৃত্যুর ঘটনাটি আত্মহত্যা বলে চালানোর জন্য ব্লেড দিয়ে ফয়জুল্লাহের গলায় সামান্য কেটে দেন। খবর পেয়ে পুলিশ রাতেই ফয়জুল্লাহের লাশ হেফাজতে নেয় এবং আমেনা বেগম ও আনু বেগমকে আটক করে।

রোববার সরজেমিনে বাড়িতে গেলে নিহতের ভাতিজা আহাজারি করতে করতে জিয়াউর বলেন, আমার চাচাকে তার বউ ও তার সম্বন্ধীর বউ মিলে মেরে ফেলেছে। এখন তারা তার গলা ব্লেড দিয়ে কেটে আত্মহত্যার কথা বলে চালাতে চাচ্ছে। আমার চাচা কেন আত্মহত্যা করতে যাবে এই বয়সে। এগুলো আমার চাচির (নিহতের স্ত্রী) কাজ। আমরা এর বিচার চাই।
রোববার দুপুর ১টায় ময়নাতদন্ত শেষে লাশ বাড়িতে এলে দাফনের প্রস্তুতি চলছে বলে জানান নিহতের স্বজনরা।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাবু কুমার সাহা বলেন, এ ঘটনায় রোববার নিহতের বড় ছেলে আমিনুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন এবং আটককৃত দুই আসামিকে গ্রেফতার দেখানো হয়েছে । গ্রেফতারকৃতরা হলেন, নিহতের স্ত্রী আমেনা বেগম (৫০) ও আমেনা বেগমের ভাই দুলা মিয়ার স্ত্রী আনু বেগম (৪০)।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews