1. admin@bogurapost.com : admin :
বগুড়ার কাহালুতে ঝগড়ায় মাকে ছুঁড়ে মারা পিতার চাকুর আঘাতে বলি শিশু কন্যা - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ার কাহালুতে ঝগড়ায় মাকে ছুঁড়ে মারা পিতার চাকুর আঘাতে বলি শিশু কন্যা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ২৯৭ বার
  1. নিজস্ব প্রতিবেদক
  2. বগুড়ার কাহালুতে ঝগড়ায় মাকে লক্ষ্য করে পিতার ছুঁড়ে মারা চাকুর আঘাতে রাহি মনি নামের ৭ বছরের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। ২৩ এপ্রিল মঙ্গলবার সকাল ৮ টার দিকে কাহালু পৌর এলাকার সাগাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পিতা আব্দুর রহিম (৪০)কে কাহালু থানা পুলিশ আটক করেছে। কাহালু- নন্দীগ্রাম থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশের এ সার্কেল মোঃ ওমর আলী ঘটনা স্থল পরিদর্শন করে সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, মঙ্গলবার সকালে আব্দুর রহিম ও তাঁর স্ত্রীর মধ্যে ঝগড়া বাধে। এক পর্যায়ে রহিম ক্ষীপ্ত হয়ে তাঁর স্ত্রী কে লক্ষ্য করে চাকু ছুঁড়ে মারে। এসময় তার কন্যা রাহিমনি দৌড়ে মায়ের কাছে আসলে ঐ চাকু রাহি মনির নিচ পেটে গিয়ে লাগে। এতে রাহিমনি গুরুত্বর জখম হয়। পরে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় রাহিমনিকে প্রতিবশিরা কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়া শজিমেক হাসপাতালে প্রেরণ করেন। সেখানে মঙলবার সকালে রাহিমনির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটে। এঘটনার পর থেকে রাহিমনির পিতা আব্দুর রহিম পলাতক ছিলো। পুলিশ তাকে গ্রেফতার করতে জোর তৎপরতা চালায় এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১ টার দিকে কাহালু দরগাহাট সড়কে পুরাতন কৃষি অফিসের পূর্বে একটি বাড়িতে অভিযান চালিয়ে আত্মগোপন অবস্থায় আব্দুর রহিম কে পুলিশ আটক করে।

কাহালু থানা পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) মোঃ আশরাফ আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, রাহিমনির পিতাকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রস্ততি চলছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews