1. admin@bogurapost.com : admin :
বগুড়ার কাহালুতে দেবরের ছুরিকাঘাতে প্রাণ গেল ভাবির গ্রেফতার ১ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ার কাহালুতে দেবরের ছুরিকাঘাতে প্রাণ গেল ভাবির গ্রেফতার ১

  • আপডেট সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৩৯ বার
কাহালু (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার কাহালুতে বাড়ির বিদ্যুতের বিল দেয়া না দেয়াকে কেন্দ্র করে কথাকাটির এক পর্যায়ে দেবরের ছুরিকাঘাতে ভাবি রুপালী বেগম (৩৮)নিহত হয়েছে।  মঙলবার রাত আনুমানিক ৯ টার দিকে কাহালু পৌর এলাকার পাল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুপালী ওই এলাকার পলাশ মিয়ার স্ত্রী। এঘটনায় মুরহোতা দেবর মোজাম্মেল হক (৩৩) কে পুলিশ গ্রেপ্তার করেছে। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হান্নান সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রামবাসী ও থানা সূত্রে  জানা গেছে, উপজেলার পাল্লাপাড়া গ্রামের রাশেদ আলীর ছেলে মোজাম্মেল হক বাড়ির বিদ্যুৎ বিল পরিশোধ নিয়ে তার বৈমাত্রীয় ভাই পলাশের সাথে কথা কাটাকাটি ও হাতাহাতির  এক পর্যায়ে মারপিটে লিপ্ত হলে  তার ভাবি রুপালী বেগম এগিয়ে এলে দেবর মোজাম্মেল হক ধারালো ছুরি দিয়ে  ভাবি  রুপালী বেগমকে আঘাত করে। মুমূর্ষু অবস্থায়  রুপালী বেগমকে বগুড়া  শহীদ জিয়া মেডিকেলে কলেজ হাসপাতালে  ভর্তি করা হলে  চিকিৎসাধীন অবস্থায় রাত ১ টায় রুপালী বেগম মারা যান।
এঘটনায়  ঘটনায় তার স্বামী পলাশ মিয়া (৪২) আহত হলে তাকে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।  তার অবস্থার অবনতি ঘটলে রাতেই তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে শজিমেক হাসপাতালে  চিকিৎসাধীন রয়েছে। থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক মোজাম্মেল হক কে গ্রেফতার করেছে।
কাহালু থানার ওসি  মোঃ আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে এখনো মামলা হয়নি। মামলা দায়ের হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সেই মামলায় মোজাম্মেল হককে গ্রেপ্তার দেখানো হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews