1. admin@bogurapost.com : admin :
বগুড়ার কাহালুতে বাসের ধাক্কায় নারীসহ ২ জন নিহত - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ার কাহালুতে বাসের ধাক্কায় নারীসহ ২ জন নিহত

  • আপডেট সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১৭৩ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার কাহালুতে বাসের ধাক্কায় নারীসহ দুজনের প্রাণ গেল । রবিবার সকালে উপজেলার বিবিরপুকুর বাজার এলাকার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর নিহতদের মরদেহ ঘটনাস্থল থেকে নিজ নিজ পরিবার নিয়ে গেছে। সত্যতা নিশ্চিত করেছেন কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি।

নিহতরা হলো, জেলার গাবতলী উপজেলার উনচুরখী গ্রামের জাহিদুর রহমানের স্ত্রী রত্না বেগম (৩৫) এবং কাহালু উপজেলার বিবিরপুকুর লোহাচাল গ্রামের খোদাবক্সের ছেলে সৈকত আহমেদ টুনু (২২)।

নিহতের পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রত্না ঈদের পর বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সকালে তিনি তার খালাকে গাড়িতে উঠিয়ে দিতে বিবিরপুকুর বাজারে যান। সৈকত গরুর দুধ বিক্রি করতে ওই বাজারে যান। রত্না এবং সৈকতের বাড়ি একই গ্রামের হওয়ায় তারা মহাসড়ক থেকে প্রায় ৫ ফুট দূরে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় বেপরোয়া গতির অজ্ঞাত একটি ঢাকাগামী কোচ তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়। পরে স্থানীয় এবং পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে তাদের মরদেহ নিয়ে বাড়ি চলে যাওয়া যায়।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা
বলেন, পুলিশ যাওয়ার আগেই তারা ঘটনাস্থল থেকে মরদেহ বাড়িতে নিয়ে গেছে। ‍পুলিশ নিহতদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়ে গেছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews