নিজস্ব প্রতিবেদক
বগুড়ার কাহালুতে দুর্বৃত্তদের হামলায় রুহুল আমিন সরকার (৩৫) নামে এক যুবদল নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুরা গ্রামের উত্তর পাড়ার অতর্কিত হামলার শিকার হয়ে নিহত হন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এলাকার খাস পুকুরে মাছ চাষ নিয়ে দ্বন্দ্বে হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত রাহুল সরকার বগুড়া শহর যুবদলের ১৩ নং ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক ও শাজাহানপুর উপজেলার কৈগাড়ী এলাকার মৃত আঃ সোবাহান সরকারের ছেলে। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে রুহুল আমিন সরকার কাহালু উপজেলার মাগুরা গ্রামের উত্তর পাড়া এলাকায় যান। সেখানে তার একটি পুকুর লিজ নেয়া আছে। সেই পুকুরে বরশি দিয়ে মাছ ধরছিলেন। সেখানে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলায় রাহুল ঘটনাস্থলেই মারা যান। খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শহর যুবদলের নেতারা ক্ষোভ জানিয়ে বলেন, রুহুল আমিন হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করতে পরিকল্পিতভাবেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
বগুড়ার কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। তবে প্রকৃত কারণ খুঁজে বের করা হবে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply