1. admin@bogurapost.com : admin :
বগুড়ার গাবতলীতে পানি সেচ প্রকল্প নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা, আহত ২ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ার গাবতলীতে পানি সেচ প্রকল্প নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা, আহত ২

  • আপডেট সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৫ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ার গাবতলীতে পানি সেচ প্রকল্প নিয়ে বিরোধের জেরে সজল মিয়া  প্রামানিক (৫০)  নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এঘটনায় আরও ২ কৃষক আহত হয়েছেন। রোববার (৮ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে  উপজেলার সুখানপুকুর ইউনিয়নের তেলিহাটা দক্ষিণপাড়া এলাকায় এঘটনা ঘটনা।নিহত সজল তেলিহাটা দক্ষিণপাড়া এলাকার মহির উদ্দিন খোকার ছেলে।

আহতরা হলেন, একই এলাকার নুরুল ইসলামের ছেলে সোহেল (৩৫) ও রুবেল (৪৫)। তারা দুইজন বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের অবস্থা আশংকাজনক।

এসব তথ্য নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল।

স্থানীদের বরাতে পুলিশের এই কর্মকর্তা জানান, সকালে তেলিহাটা গ্রামে সজলের সঙ্গে সিরাজ ও তার ছেলে জনির তুচ্ছ ঘটনা নিয়ে দ্বন্দ্ব বাধে। এ সময় দু পক্ষের মারামারি শুরু হলে ধাড়ালো অস্ত্রের আঘাতে সজল ঘটনাস্থলে নিহত হন। আর ধারালো অস্ত্রের আঘাতে সোহেল ও রুবেল আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নিয়ে হাসপাতালে ভর্তি করায়। এঘটনা জানাজানি হলে ক্ষোভে নিহতের স্বজনরা অভিযুক্তদের ঘর বাড়ি ভাংচুর ও আগুন লাগিয়ে দেয়।

ওসি আশিক ইকবাল আরো বলেন, নিহত সজলের মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে অভিযান চলছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews