1. admin@bogurapost.com : admin :
বগুড়ার গাবতলীতে মোবাইলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে অপহরণ: গ্রেপ্তার ৩ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ার গাবতলীতে মোবাইলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে অপহরণ: গ্রেপ্তার ৩

  • আপডেট সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৩২৯ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার গাবতলীতে মোবাইল ফোনে ডেকে নিয়ে এক রাজমিস্ত্রিকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছে একদল যুবক। টাকা দেওয়ার পরও মুক্তি না পেয়ে পরে থানায় অভিযোগ করেন ভিকটিমের স্ত্রী। এরপর পুলিশের অভিযানে একদিন পর ওই রাজমিস্ত্রিকে উদ্ধার ও ৩ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
অপহৃত ব্যক্তির নাম মো. জাকারিয়া (৩০)। তিনি গাবতলী উপজেলার কর্ণিপাড়া গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রথিরাম পাঠানপাড়ার মো. বিনজু মিয়া ওরফে রকি (২৫), বগুড়ার শেরপুর উপজেলার বনমরিচার মো. রাসেল শেখ (২৬) ও রাজু আহমেদ (২৩)। শুক্রবার বিকালে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি  সেরাজুল হক।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ২৯ মে সকালে জাকারিয়াকে কাজের কথা বলে মোবাইলে ডেকে নেয় অপহরণকারীরা। পরে তাঁর স্ত্রী নিলুফার মোবাইলে ফোন করে ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। তিনি সেই টাকা বিকাশে পাঠান। কিন্তু জাকারিয়াকে ছাড়া হয়নি। বরং আরও এক লাখ টাকা দাবি করা হয়েছে।
এ ঘটনায় নিলুফা গাবতলী মডেল থানায় অজ্ঞাতনামাদের আসামি করে অভিযোগ করেন। অভিযোগের পর গাবতলী থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ৩০ মে গভীর রাতে শেরপুর উপজেলার টুনিপাড়া গ্রামে অভিযান চালিয়ে জাকারিয়াকে উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গাবতলী থানার ওসি সেরাজুল হক বলেন, ‘গ্রেপ্তার ৩ জন অপহরণের কথা স্বীকার করেছেন। তাঁদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews