1. admin@bogurapost.com : admin :
বগুড়ার গাবতলীর আলোচিত ইউপি চেয়ারম্যান তারাজুল হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন, ৭ জন খালাস - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ার গাবতলীর আলোচিত ইউপি চেয়ারম্যান তারাজুল হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন, ৭ জন খালাস

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ২৬০ বার
নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ ৮ বছর পর বগুড়ার গাবতলী উপজেলার আলোচিত সোনারায় ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তারাজুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় দুই জনের যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে বগুড়ার সিনিয়র দায়রা জজ মো. শাহজাহান কবির এই রায় দেন। রায়ে কারাদন্ডাদেশ প্রাপ্ত আসামিরা হলো, নিহত তারাজুলের গাড়ি চালক হেলাল উদ্দিন ও মো. মানিক মিয়াকে ৫০ হাজার টাকা করে জরিমানা ও তা অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ডাদেশ দেওয়া হয়। এই মামলায় অভিযুক্ত অপর ৭ আসামিকে খালাস দেওয়া হয়।
মামলা সুত্রে জানা যায়, নিহত তারাজুল ইসলাম গত ২০১৬ সালে অনুষ্ঠিত সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও প্রিন্টার্স ব্যবসায়ি ছিলেন। তিনি পরিবার নিয়ে শহরের রহমাননগর এলাকায় বসবাস করতেন। তারাজুল ইসলাম ঈদ উদযাপন করতে নিজ গ্রামের বাড়ি উপজেলার আটবাড়িয়া গ্রামে গেলে ২০১৬ সালের ৯ জুলাই রাত ৩ টার দিকে শয়নকক্ষের জানালা দিয়ে সন্ত্রাসীরা তাঁকে গুলি করে। মাথায় গুলিবিদ্ধ তারাজুল ইসলামকে তাৎক্ষণিক প্রথমে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে আবার বগুড়ার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। এত দিন তিনি লাইফ সাপোর্টে সেখানে ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় অবশেষে ২৩ জুলাই চিকিৎসক তারাজুল ইসলামকে মৃত্যু ঘোষনা করেন।
গুলিতে আহত হওয়ার পর তারাজুল ইসলামের স্ত্রী লায়লা আরজুমান্দ বানু ১২ জুলাই গাবতলী মডেল থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন। পরে গাড়ীচালক বেলালকে গ্রেপ্তার করে পুলিশ এবং হত্যার ঘটনায় তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।  পরে সকল স্বাক্ষ্য প্রমাণ হাজিরসহ অন্য কার্যক্রম শেষ হওয়ায় আদালত গাড়ীচালক হেলালসহ দুই জনকে কারাদণ্ড প্রদান করে। দীর্ঘ ৮ বছর এই হত্যা মামলার রায় ঘোষণা করা হলো।
বগুড়া আদালত পরিদর্শক মোসাদ্দেক হোসেন সত্যতা নিশ্চিত করে জানান,  দন্ডপ্রাপ্ত আসামি দুই জনকে রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে  আইনী প্রক্রিয়া শেষে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews