1. admin@bogurapost.com : admin :
বগুড়ার দুপচাঁচিয়ায় ২ লাখ ৪৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেপ্তার - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ার দুপচাঁচিয়ায় ২ লাখ ৪৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেপ্তার

  • আপডেট সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২৯৪ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা থেকে জাল টাকাসহ মো. রাসেল মন্ডল (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে দুপচাঁচিয়া থানার পশ্চিম আলোহালীপাড়া থেকে পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা তাকে গ্রেপ্তার করেন। এসময় রাসেলের কাছে ৫০০ টাকার ৪৮৮টি নোট; মোট দুই লাখ ৪৪ হাজার টাকার জাল নোট পাওয়া গেছে।

গ্রেপ্তার রাসেল উপজেলার বনতেতুলিয়া এলাকার মৃত আশরাফ আলীর ছেলে। গ্রেপ্তারকৃত রাসেলের বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ( ট্রাফিক ও মিডিয়া)  সুমন রঞ্জন সরকার বলেন, ‘ঈদকে কেন্দ্র করে জাল নোটগুলো ঢাকার ওদিক থেকে বগুড়ায় আনা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি। তার সঙ্গে আর কারা যুক্ত আছে সেই বিষয়ে আমরা কাজ করছি।

তিনি আরও বলেন, এই ব্যক্তির নামে মাদক এবং বিশেষ ক্ষমতা আইনের ১৩টির বেশি মামলা আছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews