1. admin@bogurapost.com : admin :
বগুড়ার ধুনটে ৩ দিনব্যাপী বিশ্ব ইজতেমা শুরু - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ার ধুনটে ৩ দিনব্যাপী বিশ্ব ইজতেমা শুরু

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৯ বার
নিজস্ব প্রতিবেদক

প্রতিবারের ন্যায় এ বছরও বগুড়ার ধুনটে  ৩দিন ব্যাপী দেশের দ্বিতীয় বৃহত্তম ইজতেমা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম উচ্চ বিদ্যালয়ের সামনে বিশাল মাঠে আম বয়ানের মধ্যদিয়ে ভোর হতে ৪৬তম এ ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়।

বৃহস্পতিবার যোহর নামায শেষে ইজতেমা ময়দানে স্থানীয় এক মৃতের জানাজা নামায অনুষ্ঠিত হয়। পরে ঢাকা থেকে আগত কাকরাইল মসজিদের মেহমান মাওলানা মুফতি রেজাউল করিম উদ্বোধনী বয়ান পেশ করেন। ইজতেমায় ক্রমন্বয়ে বয়ান পেশ করবেন আরব জামাতের মাওঃ ইউছুব সাহেব, হাজী আঃ ছামাদ ও মাওঃ আঃ রহমান। এছাড়াও প্রতিদিন ওয়াক্ত নামাজ শেষে বিভিন্ন দেশ ও বিদেশ হতে আগত মেহমানরা সমাবেত মুসল্লী ভাইদের উদ্দেশ্যে কোরআন হাদিসের আলোকে দ্বীনি বয়ান পেশ করবেন। অন্যান্য বারের মত ইজতেমা ময়দানে দূরদূরান্ত থেকে এবারও হাজার হাজার মেহমান উপস্থিত হয়েছেন।

মেহমানগন তাদের সঙ্গে আনা প্রয়োজনীয় জিনিসপত্র সহ নিজ নিজ তাবুতে অবস্থান নিয়েছেন। বিশ্ব ইজতেমা উপলক্ষে অনেক স্থানীয় দোকানীরা পাশেই শীতের কাপড়, খাবার হোটেল, টুপি, আতর ও কুরআন হাদিসের বই সহ নানা প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান নিয়ে বসেছে।

বিশ্ব ইজতেমা আয়োজক কমিটি জানান, ইজতেমায় আসা তাবলীগ জামায়াতের সাথী ভাইদের সকল সুবিধার জন্য কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, প্রতি বছরের মত এবারও সৌদি আরব, মালয়েশিয়া, মরক্ক সহ দেশ-বিদেশের মুসুল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন। এ ইজতেমা ময়দানে থেকে তাবলীগের সাথী ভাইয়েরা জামায়াত গঠন শেষে দেশব্যাপী দাওয়াত পৌঁছে দিয়ে রাজধানীর টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমার শরিক হবে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) সাইদুল আলম বলেন, সরুগ্রাম বিশ্ব ইজতেমা ময়দানে একটি ভ্রাম্যমান পুলিশ কন্ট্রোলরুম স্থাপন করেছি। ইজতেমা ঘিরে নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও সাদা পোষাকের পুলিশ (ডিএসবি) মোতায়েন করা হয়েছে। পুরো এলাকা জুড়ে পুলিশের নজরদারিতে রয়েছে।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল জানান, ইজতেমা ময়দানে প্রশাসনের কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। মেডিক্যাল টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। ইজতেমার আশেপাশে মানুষ চলাচলের জন্য ধুলাবালির হয় সেক্ষেত্রে ফায়ার সার্ভিস টিমকে পানি ছিটিয়ে দিতে বলা হয়েছে। বুধবার  ইজতেমা ময়দান পরিদর্শন করেছি। ইজতেমা ময়দান সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews