নিজস্ব প্রতিবেদক
বগুড়ার নন্দীগ্রামে চালককে শ্বাসরোধে হত্যা করে ইজিবাইক ছিনতাই করেছে দুবৃত্তরা। নিহত চালক রিপন মিয়া (৪৫) জেলার শেরপুর উপজেলার হাটশেরপুর এলাকার ভোদা মিয়ার ছেলে। মঙ্গলবার সকালে জেলার নন্দীগ্রাম উপজেলার নুনদহ আলিয়া মাদ্রাসার পাশ্বে ঝোপঝাড় থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে ছিনতাইকৃত ইজিবাইকের কোন সন্ধান হয়নি।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, নিহত রিপন সোমবার রাত ৮ টার দিকে তিন জন যাত্রীসহ নুনদহ এলাকায় এসেছিল। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, ওই তিন যাত্রী রিপনকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ মাদ্রাসার পাশ্বে ঝোপঝাড়ে ফেলে গেছে। মঙ্গলবার সকালে স্থানীয়রা ঝোপঝাড়ে মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে রিপনের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার এবং ইজিবাইক উদ্ধারে পুলিশ কাজ করছে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply