1. admin@bogurapost.com : admin :
বগুড়ার নন্দীগ্রামে দুবৃত্তদের আগুনে পুড়ছে খড়ের পালা, কৃষক দিশেহারা - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ার নন্দীগ্রামে দুবৃত্তদের আগুনে পুড়ছে খড়ের পালা, কৃষক দিশেহারা

  • আপডেট সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১৯৪ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ার নন্দীগ্রামে দূর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ছে কৃষকের খড়ের পালা। এতে গোখাদ্যর সংকটে পড়েছে ওই ভুক্তভোগী কৃষকরা। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার নন্দীগ্রাম সদর ইউনিয়নের বিজয়ঘট গ্রামের আব্দুল কুদ্দুসের ১৭ বিঘা জমির খড়ের পালায় আগুন দেয় দূর্বৃত্তরা। আগুনে তার সব খড় পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

গত ১৫ দিনে বিজয়ঘট গ্রামের আক্কাছ আলী, আব্দুল আজিজ, শফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, ফেরদৌস আলী ও এনামুল হকের ৯টি পালায় আগুন দিয়েছে দূর্বৃত্তরা। এছাড়া গত শুক্রবার বুড়ইল ইউনিয়নের সোনারপাড়া গ্রামের আব্দুল সালামের ১২ বিঘা জমি খড়ের পালায় আগুন দিয়েছে দূর্বৃত্তরা। এর কয়েকদিন আগে ওই ইউনিয়নের বীরপলি গ্রামের যুবদল নেতা আব্দুর রাজ্জাকের ৩টি খড়ের পালায় আগুন দিয়েছে দূর্বৃত্তরা। প্রতিনিয়ত নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন গ্রামে এ ধরনের অগ্নিকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে।

এলাকার কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, যে ভাবে খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনা ঘটছে এতে উপজেলার কৃষকরা শঙ্কিত হয়ে পরেছে। কম-বেশি সব কৃষক গরু লালন পালন করে। এই ভাবে যদি খড়ের পালায় আগুন দেওয়া হয়। তাহলে এই গরুগুলোকে কি খাওয়াবে এমন চিন্তায় আছে তার।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, আমারা গত রাতেই বিজয়ঘট গ্রামের ঘটনাস্থলে গিয়েছিলাম। খড়ের পালায় আগুনের বিষয়টি আমরা খুব গুরুত্বের সঙ্গে দেখছি। জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা কহির উদ্দিন বলেন, গত ৩ সপ্তাহে নন্দীগ্রামে অনেকগুলো খড়ের পালায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আমাদের টিম সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews