1. admin@bogurapost.com : admin :
বগুড়ার প্রখ্যাত হোমিও চিকিৎসক, নজরুল গবেষক ডাঃ তারেক আর নেই, বিভিন্ন মহলের শোক - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ার প্রখ্যাত হোমিও চিকিৎসক, নজরুল গবেষক ডাঃ তারেক আর নেই, বিভিন্ন মহলের শোক

  • আপডেট সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৪৩১ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার প্রখ্যাত হোমিওপ্যাথিক চিকিৎসক, বিশিষ্ট নজরুল গবেষক, সংগীত শিল্পী, কবি ও প্রাবন্ধিক ডা: আর এ এম তারেক ইন্তেকাল করেছেন।
শুক্রবার বিকেল ৫ টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলার চাকলমা পুর্বপাড়ায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না-লিল্লাহে,,,,,, রাজেউন।
ডাঃ তারেকের মৃত্যুতে নিজ এলাকা এবং বগুড়া শহরে শোকের ছায়া নেমে এসেছে।
সুনামধন্য ডাঃ তারেকের মৃত্যুতে বগুড়ার বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান প্রধানগণ গভীর শোক ও সমাবেদনা জানিয়েছেন।

ডা: তারেক ছিলেন বগুড়ায় জাতীয় কবি নজরুল পরিষদ ও নজরুল গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি।
হোমিওপ্যাথিক চিকিৎসাই তার হাত যশ ছিলো বিস্ময়কর। জাতীয় কবি নজরুল ইসলামের জীবন, সাহিত্য কর্মের ওপর তিনি অগাধ পান্ডিতের অধিকারি ছিলেন। নজরুল গবেষণা কেন্দ্র সচল রাখার জন্য মৃত্যুর আগের দিন পর্যন্ত চেষ্টা চালিয়ে গেছেন। ডাঃ তারেক শুধু চিকিৎসা এবং নজরুল গবেষণাই করেননি। তিনি বগুড়ার বহু সাংস্কৃতিক কর্মীর প্রতিষ্ঠাতা, গোপন সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা করেছেন। তার কথাবার্তায় বগুড়ার বিশিষ্ট ব্যক্তি এবং সরকারি উদ্ধর্তন কর্মকর্তার মন জয় করেছেন এবং গুনিজন হিসেবে সহজেই স্থান পেয়েছেন। বহু গুনেগুণান্বিত ব্যক্তি ডাঃ তারেক কাউকে অসম্মানিত করতেন না। ছোট্ট বড় সবাইকে স্নেহময় ও সম্মান দিয়ে কথা বলেছেন।

মরহুমের ভাতিজা আব্দুর রহিম জানান, ডাঃ তারেকের জানাযা নামাজ শনিবার সকাল ১০ টায় তার গ্রামের বাড়ি চাকলমা পুর্বপাড়ায় অনুষ্ঠিত হবে।

প্রখ্যাত হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ তারেক দীর্ঘদিন ধরে বগুড়া শহরে বসবাস করেছেন। শহরের নবাববাড়িতে ইয়াছিন প্লাজায় ডাঃ তারেকের চেম্বার ছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক ও সমাবেদনা জানিয়েছেন, বগুড়া হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ হাসপাতালে ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম মিল্লাত হোসেন, বগুড়া ডিএইচএমএস হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ হুমায়ুন কবির, সাধারণ ডাঃ লিটন, ডাঃ শাহগাজী, ডাঃ আতিকুর রহমান সুমন, আসম সাহাবুদ্দিন আহমেদ, ডাঃ সাইফুল ইসলাম মন্ডল,ডাঃ মোঃ আলমগীর হোসেন, বিশিষ্ট সঙ্গীত শিল্পী খুরশিদ আলমের ভাই মুরশীদ আলম, সাংবাদিক মোহন আখন্দ, বগুড়া জেলা জাতীয়পার্টির সাংগঠনিক সম্পাদক আজিজ আহমেদ রুবেল, এ্যাড রহিমা খাতুন, এ্যাড শিল্পী আকতার, বগুড়া লেখকচক্রের সভাপতি ইসলাম রফিক প্রমুখ।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews