1. admin@bogurapost.com : admin :
বগুড়ার বনানীতে দিনদুপুরে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে টাকা ছিনতাই - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ার বনানীতে দিনদুপুরে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে টাকা ছিনতাই

  • আপডেট সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৬৭ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিতেশ গাঙ্গুলী (৫০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বুধবার (৯ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার বনানী উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে সামনে এ ঘটনা ঘটে। আহত নিতেশ নন্দীগ্রাম উপজেলার কলেজপাড়া গ্রামের মৃত নিত্যানন্দের ছেলে। তিনি রেনজিট এগ্রো সাইন্স লিঃ এর বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত। এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ ওয়াদুদ আলম।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিতেশ মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় একদল অজ্ঞাত দুষ্কৃতিকারী তার গতিরোধ করে।এসময় তারা নিতেশ কাছ থেকে নগদ ৮ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দুপুর ১টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সার্জারি বিভাগে ভর্তি করার পরামর্শ দেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াদুদ আলম জানান, আমরা ছিনতাইয়ের ঘটনার ব্যাপারে অবগত হয়েছি। ওই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের একটি টিম অভিযান শুরু করেছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews