নিজস্ব প্রতিবেদক
বগুড়ার মহাস্থান গড়ে সকল প্রকার ধুমধান, জুয়া ও অশ্লীলতা বিহীন ভাবে আগামী ৮ মে বৃহস্পতিবার শেষ বৈশাখী উদযাপনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সীরাত মুস্তাকীম পরিষদ। শনিবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাখেন সীরাতে মুস্তাকীম পরিষদ বগুড়ার আহবায়ক ও বায়তুর রতমান সেন্ট্রাল মসজিদের খতিব মুফতি মাও মনোয়ার হোসেন।
তিনি বলেন, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী ইস্যু নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই বিষয়টি আমাদের সমাজ, ধর্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য চরমভাবে স্পর্শকাতর এবং তাৎপর্যপূর্ণ। বগুড়ার ঐতিহাসিক নিদর্শন মহাস্থানগড় হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (রহঃ)-এর মাজার আমাদের গর্ব, ইসলামের ইতিহাস এবং আধ্যাত্মিকতার এক মহান প্রতীক। এখানে মানুষ আসে আত্মশুদ্ধি, ইবাদত এবং দোয়ার উদ্দেশ্যে। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার এই পবিত্র স্থানের পরিবেশকে কলুষিত করে এক ধরনের তথাকথিত মেলা অনুষ্ঠিত হয়। এই মেলার আড়ালে দীর্ঘদিন ধরে চলে আসছে- মাদককারবারী সেবন ও মাদকব্যবসা, জুয়া ও বাজিকরদের আসর,দেহ ব্যবসা ও অনৈতিক কর্মকাণ্ড, উচ্চ শব্দে গান-বাজনা, অশ্লীল নৃত্য এবং নারী নির্যাতনের মতো গর্হিত অপকর্ম।
এইসব কার্যকলাপ কেবল মাজারের পবিত্রতাকে অপমান করছে না, বরং আমাদের যুবসমাজের নৈতিক অবক্ষয় ও সামাজিক অবনতি ডেকে আনছে। এটি ইসলামের শিক্ষা, সামাজিক মূল্যবোধ এবং আইন-শৃঙ্খলার সম্পূর্ণ পরিপনথী
আমাদের লক্ষ্য- মহাস্থানগড় মাজারকে একটি ইবাদত, আত্মশুদ্ধি ও দোয়ার পবিত্র কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা এবং সমাজকে মাদক, জুয়া ও অশ্লীলতার অভিশাপ থেকে মুক্ত করা।
মাজারের পবিত্রতা রক্ষার্থে সিরাতে মুস্তাকিম পরিষদ বগুড়া- পাঁচটি কর্মসূচি ঘোষনা করছে। এসময় উপস্থিত ছিলেন সীরাত মুস্তাকীম পরিষদের ইসলামুল হক, শাকিব হাসান নাইন, আলিফ রহমান বিজয়, তৌফিক ইলাহী প্রমুখ।
Leave a Reply