1. admin@bogurapost.com : admin :
বগুড়ার শাজাহানপুর উপজেলা নির্বাচনে ১৩ জনের মনোনয়ন দাখিল - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ার শাজাহানপুর উপজেলা নির্বাচনে ১৩ জনের মনোনয়ন দাখিল

  • আপডেট সময় : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ১৯৬ বার

নিজস্ব প্রতিবেদক

 

আগামী ২৯ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে অংশ নিতে ২মে শেষদিন পর্যন্ত বগুড়ার শাজাহানপুর উপজেলা পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৩ প্রার্থী।

চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সদ্য সাবেক ইউপি চেয়ারম্যান ভিপি সাজেদুর রহমান সাহিন, বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা যুবলীগ সভাপতি ভিপি এম সুলতান আহম্মেদ ও সমাজ সেবক সাদ্দাম হোসেন মোল্লা। ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলো: শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজ, উপজেলা শ্রমিকলীগ সভাপতি রুবেল সরকার, সাধারণ সম্পাদক নুরুন্নবী তারেক, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক তাজনুর রহমান সাহিন মাদলা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ আকন্দ। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী: বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি হেফাজত আরা মিরা, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লাভলী ইয়াছমিন স্বপ্না, সমাজ সেবক পাপিয়া সুলতানা ও রওশন আরা বেলুন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবার শাজাহানপুর উপজেলায় মোট ভোটার ২ লাখ ৩২ হাজার ৩শ’ ১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৫ হাজার ১শ’ ৩৩, নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ১শ’ ৮৩ এবং হিজরা ভোটার ২ জন। ঘোষিত তফশীল মোতাবেক শাজাহানপুর উপজেলায় আগামী ৫ মে যাচাই বাছাই, ১২ মে প্রার্থীতা প্রত্যাহার, ১৩ মে প্রতীক বরাদ্দ এবং ২৯ মে উপজেলায় স্থাপিত ৭২টি ভোট কেন্দ্রের ৬শ’ ১৯টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews