1. admin@bogurapost.com : admin :
বগুড়ার শাজাহানপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ার শাজাহানপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩

  • আপডেট সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৯৭ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার শাজাহানপুরে আওয়ামী লীগের পক্ষে ঝটিকা মিছিল করার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার দিবাগত রাত ১২টার পর উপজেলার খরনা এলাকায় এই মিছিল হয়। ঝটিকা মিছিল শেষে অভিযুক্তরা পালিয়ে যায়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার খরনা ইউনিয়ন যুবলীগ নেতা মাসুদ রানা (৪৫), ইউনিয়নের ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সক্রিয় সদস্য ও মিছিলে স্লোগানদাতা সাদিক (১৮) এবং খরনা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোফাজ্জল হোসেন (৪৬)।
বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাসুদ করীম  বলেন, গ্রেপ্তারকৃতরা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তারা সোমবার দিবাগত মধ্যরাতে খরনা এলাকায় আওয়ামী লীগের পক্ষে ঝটিকা মিছিল করেছে এবং এসময় নাশকতারও চেষ্টা চালায়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews