1. admin@bogurapost.com : admin :
বগুড়ার শাজাহানপুরে টোল আদায়কে কেন্দ্র করে  ইজারাদার যুবদল নেতাকে গণপিটুনি,পুলিশে সোপর্দ  - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ার শাজাহানপুরে টোল আদায়কে কেন্দ্র করে  ইজারাদার যুবদল নেতাকে গণপিটুনি,পুলিশে সোপর্দ 

  • আপডেট সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৩১৬ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার শাজাহানপুর উপজেলার মানিকদিপায় টোল আদায় করতে গিয়ে আড়িয়াবাজার হাটের ইজারাদার ও যুবদল নেতা শাহাদত হোসেন (৪০)সহ তার তিন সহযোগীকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী।  শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে পুলিশকে সংবাদ দিয়ে তাদেরকে থানায় হস্তান্তর করেছে এলাকাবাসী।
আহত অন্যরা হলেন—উপজেলার বামুনিয়া মন্ডলপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে শহিদুল ইলাম (৪৫), কাটাবাড়িয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে ওয়াহিদ কুরাইশি মুরাদ (৪৫) এবং বামুনিয়া তালপুকুর গ্রামের আনোয়ার হোসেন (৩০)। শাহাদাত আড়িয়া ইউনিয়ন যুবদলের সহ সভাপতি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্যমতে, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আলু চাষি ও ব্যবসায়ীদের কাছ থেকে টোল আদায় করতে প্রাইভেট কারযোগে কয়েকজন সহযোগীসহ মানিকদিপা বাজারে যান শাহাদত হোসেন। টোল আদায় নিয়ে স্থানীয়দের সঙ্গে প্রথমে কথাকাটাকাটি ও পরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে এলাকাবাসী শাহাদত ও তার সহযোগীদের অবরুদ্ধ করে মারধর করেন এবং তার ব্যবহৃত প্রাইভেট কারটি ভাঙচুর করেন।
খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। পুলিশ ভাঙচুরকৃত প্রাইভেট কারটিও জব্দ করেছে। এ
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
এ বিষয়ে ইজারাদার ও যুবদল নেতা শাহাদত হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) ওয়াদুদ আলম জানান, সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করা হয়েছে। পরে তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় কেউ কোন অভিযোগ দেয়নি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews