বগুড়ার শিবগঞ্জ পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ননদ- ভাবীর চুলোচুলিতে ভাবী মোমেনা বেগমের (৬৮) মৃত্যু হয়েছে। রবিবার(৫ এপ্রিল) সকালে উপজেলার মোকামতলা ইউনিয়নের জাবারীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মোমেনা বেগম(৬৮)ওই এলাকার বাবু মিয়ার স্ত্রী।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান এতথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার শেফালী বেগমের পরিবারের সঙ্গে ননদ জোলেখা ও তার স্বামী বেলাল হোসেনের পরিবারের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগেই থাকত। রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে বিরোধের জেরে ননদ- ভাবীর মধ্যে চুলোচুলি শুরু হয়। এ সময় ননদ জোলেখা ধাক্কা দিয়ে তার ভাবী মোমেনা বেগমকে মাটিতে ফেলে দেয় । এতে ঘটনাস্থলেই মোমেনা বেগমের মৃত্যু হয়। এঘটনার পর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
শিবগঞ্জ থানর ওসি শাহীনুজ্জামান বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
Leave a Reply