1. admin@bogurapost.com : admin :
বগুড়ার শিবগঞ্জে পুলিশের কাছ থেকে হাতকড়া পরা আসামি আ' লীগ নেতা পলাতক - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ার শিবগঞ্জে পুলিশের কাছ থেকে হাতকড়া পরা আসামি আ’ লীগ নেতা পলাতক

  • আপডেট সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ২২০ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ার শিবগঞ্জে পুলিশের হাত থেকে ফারুক হোসেন (৩৮) নামে হাতকড়া পরা এক আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার মোকামতলা ইউনিয়নের জাবারীপুর বাজারে এ ঘটনা ঘটে। ফারুক মোকামতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা-মামলার আসামি ফারুক হোসেন উপজেলার জাবারীপুর গ্রামের বাসিন্দা।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান  এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জাবারীপুর বাজারে ফারুক হোসেনকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। ফারুককে হ্যান্ডকাপ পরানোর সময় স্থানীয় কয়েক শ লোক তাঁকে ছিনিয়ে নিয়ে যায়। পড়ে পাশের বাঁশঝাড় থেকে হাতকড়াটি উদ্ধার করা হয়। পলাতক ফারুককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews