1. admin@bogurapost.com : admin :
বগুড়ার শীর্ষ সন্ত্রাসী হত্যাসহ একাধিক মামলার আসামী শাওনকে গ্রেপ্তার করেছে র‌্যাব - BoguraPost
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্য ও ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের প্রতিবাদে বগুড়ায় সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে সাময়িক বরখাস্ত হলেন এসপি জাহাঙ্গীর জুলাই হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় দুই ইউপি মেম্বার নিহত, এমপি মোশারফের শোক নিকার বৈঠকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পিআইবি মহাপরিচালকের মতবিনিময় পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী বগুড়ায় সমাজ সেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ছাত্রদল নেতা বিপ্লব বগুড়ায় ট্রেনে কাটা পড়ে সহকারী শিক্ষিকার মৃত্যু, দ্বিতীয় ট্রেনে দেহ ছিন্নভিন্ন করতোয়াকে হারিয়ে মিডিয়া কাপের চ্যাম্পিয়ন যমুনা একাদশ

বগুড়ার শীর্ষ সন্ত্রাসী হত্যাসহ একাধিক মামলার আসামী শাওনকে গ্রেপ্তার করেছে র‌্যাব

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৪২৯ বার
নিজস্ব প্রতিবেদক
র‌্যাব-১২ বগুড়ার অভিযানে জেলার অন্যতম শীর্ষ সন্ত্রাসী, ধর্ষণ ও হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামী মোঃ মেহেদী হাসান শাওন (৩৫) করে গ্রেফতার। শাওন সদর উপজেলার দক্ষিণ কর্ণপুর এলাকার মোজাম্মেল হোসেন ওরফে মোয়াজ্জেম হোসেনের ছেলে। মঙ্গলবার ভোরে শহরের মালগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। মঙ্গলবার  সন্ধ্যায় র‌্যাব-১২ বগুড়া কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার বিএন, এম আবুল হাশেম সবুজ সত্যতা নিশ্চিত করেছেন।
র‌্যাব-১২ কমান্ডার আরও জানান,   জেলার অন্যতম শীর্ষ সন্ত্রাসী, হত্যা ও ধর্ষণসহ একাধিক মামলার পলাতক আসামী মোঃ মেহেদী হাসান শাওন সদর থানাধীন মালগ্রাম এলাকায় অবস্থান করতেছে। আসামীর বিরুদ্ধে সর্ব শেষ বগুড়া জেলার সদর থানায় গত ১৫/০৯/২৪ ধর্ষণ মামলা নং-৪৪, ধারা-২০০০ সালের নারী ও শিশু ০০০ নির্যাতন দমন আইন (সংশোধনী-২০০৩) এর ৭/১০/৯(১)/৩০ তৎসহ ৩২৩/৫০৬ পেনাল কোড রুজু হওয়ার পর হতে মামলা হইতে পরিত্রাণ পেতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তৃক গ্রেপ্তার এড়াতে স্থানীয় আত্মীয়স্বজন ও প্রতিবেশী হতে নিজেকে বিচ্ছিন্ন করে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন স্থানে দীর্ঘ দিন হতে আত্মগোপনে ছিলো।
মঙ্গলবার রাত ৩ টা ৪০ মিরিটে র‌্যাব সদর দপ্তর (ইন্ট উইং) এর সহযোগিতায় র‌্যাব-১২ সদর থানাধীন মালগ্রাম এলাকা হতে আসামী মোঃ মেহেদী হাসান শাওন কে গ্রেফতারকৃত করা হয়। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews